সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

বিএনপিকে ছাড়াই হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় নির্বাচন!


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-30 17:49:45
বিএনপিকে ছাড়াই হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় নির্বাচন!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা আর বাড়ানো হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম।

মঙ্গলবার (৩০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ইসি সচিব সাংবাদিকদের বলেন, মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বাড়ানো হবে না, বাড়ানোর আর সুযোগ নেই।

আরও পড়ুন- বিএনপি শেষ কথা বলে দিয়েছে - ওবায়দুল কাদের
 
তিনি বলেন, ‘আপনারা আগে থেকে অবহিত আছেন, পূর্বনিধারিত তারিখ ৩০ নভেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল। বিকেল ৪টায় মনোনয়নপত্র জমা দেয়ার সময় শেষ হয়েছে। নির্বাচন কমিশন মনে করছে, মনোনয়নপত্র জমা দেয়ার সময় আর বাড়ানো হবে না। ফলে ঘোষিত তফসিল অনুযায়ী আজই মনোনয়নপত্র জমা দেয়ার সময়সীমা শেষ হলো।’
 
তাহলে কি বিএনপিকে ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, সেটা আপনারা বুঝে নেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে একের পর এক হরতার-অবরোধ কর্মসূচি দিয়ে যাচ্ছে বিএনপি। গত ২৮ অক্টোবর দলটির সমাবেশ ঘিরে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য নিহত হন। পরদিন ২৯ অক্টোবর হরতাল পালন করে বিএনপি। এরপর বিভিন্ন মেয়াদে আটবার অবরোধের ডাক দেয় দলটি। রোববার (৩ ডিসেম্বর) থেকে শুরু হবে নবম দফার অবরোধ।
 
তবে বিএনপির এ আন্দোলনের মধ্যেই গত ১৫ নভেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আরও পড়ুন- পররাষ্ট্রসচিবের সঙ্গে পিটার হাসের বৈঠক

ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। বাছাই ১-৪ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। আর ভোট হবে ৭ জানুয়ারি ২০২৪।

 

ইসময়/একে/এমআরএম