সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

পররাষ্ট্রসচিবের সঙ্গে পিটার হাসের বৈঠক


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-30 16:17:00
পররাষ্ট্রসচিবের সঙ্গে পিটার হাসের বৈঠক

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাদের মধ্যে ঘণ্টাব্যাপী আলোচনা হয়।

বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কো‌নো তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, সমসাময়িক রাজনীতি, শ্রমনীতি ও নির্বাচন নিয়ে এ বৈঠক হয়েছে। 

বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকায় অবস্থানরত ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদ উল আলম।

আরও পড়ুন- ইইউ প্রতিনিধি দলের সঙ্গে ইসির বৈঠক শুরু

এর আগে ১৬ নভেম্বর শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন পিটার হাস। ১০ দিনের ছুটি কাটিয়ে গত সোমবার ঢাকায় ফেরেন তিনি।

 

ইসময়/একে/এমআরএম