সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

জিয়াউর রহমান খুনি ছিলেন- জয়


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-02 18:34:45
জিয়াউর রহমান খুনি ছিলেন- জয়

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আমল দেশে বিরাট একটা কালো দাগ ছিল জানিয়ে বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন, আজকে যারা মানবাধিকারের কথা বলে, তারা এটা বলে না জিয়া এবং বিএনপি তখন কত হাজার হাজার মানুষকে বিচার ছাড়া হত্যা করেছে।

তাদের লাশ পর্যন্ত পাওয়া যায়নি। এ হলো বিএনপি। এটা কী গণতান্ত্রিক দল? না, এটা একটা সন্ত্রাসী দল। এটা একটি খুনিদের দল। জিয়াউর রহমান স্বৈরাচার ছিলেন, তিনি খুনি ছিলেন।

শুক্রবার (১ ডিসেম্বর) রাতে বেশ দুঃখ ও ক্ষোভ নিয়ে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) আয়োজিত ‘লেটস টক’- এ কথাগুলো বলেন জয়। ১৯৭৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে বিনা বিচারে হত্যার শিকার এক তরুণ বিচারের দাবি করলে এ কথাগুলো বলেন তিনি।

আরও পড়ুন- মাঠ পর্যায়ের তথ্যের ভিত্তিতেই ইউএনও-ওসিদের বদলি- ইসি

জিয়াউর রহমানের শাসনামলে হাজারের বেশি সেনা কর্মকর্তাকে তিনি হত্যা করেন প্রহাসনের বিচার ব্যবস্থার মাধ্যমে। অনেক সেনা কর্মকর্তা সামরিক অভ্যত্থানের সময় নিজ বাড়িতে থাকার পরও তাদের ফাঁসি দেয়া হয়।

লেটস টকে উপস্থিত জিয়াউর রহমানের হত্যার শিকার পরিবারের এক তরুণ কাঁপা গলায় জানতে চান, ১৯৭৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি বিনা বিচারে গণ ফাঁসি দিয়ে তার চাচা এক বীর মুক্তিযোদ্ধা ও সেনা কর্মকর্তাকে হত্যা করেন। এর বিচার কি কখনও পাওয়া যাবে না?
 

 
বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করে জয় বলেন, আমরা বিচার করার চেষ্টা করছি। এটা একটা কঠিন বিষয়। কারণ তখন থেকে অনেক রেকর্ডস নেই, তথ্য নেই। তারা তো সব মুছে ফেলেছে। যেভাবেই হোক, তাদের আমরা বিচার করার চেষ্টা করেই যাচ্ছি।

এ সময় আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, ‘বিএনপি- জামায়াতের জঙ্গিবাদ আর দুর্নীতির বিচার করতে গেলেও এখন বিদেশিরা বলছে মানবাধিকার লঙ্ঘন। তাদের বাঁচাতে ব্যস্ত বিদেশিরা। আমি তরুণদেরকে বলবো, যারা বিএনপি-জামায়াতকে বাঁচাতে চেষ্টা করছে, তাদের কথা যখনই শুনবেন প্রতিবাদ করবেন।

বলবেন, জিয়াউর রহমান খুনি ও বিএনপি জঙ্গিদল, তাদের পক্ষে কেন কথা বলছো তোমরা? তোমরা বিদেশিরা মানবাধিকারের কথা বলছো, তোমরা বিদেশিরা তাদের মানবাধিকার লঙ্ঘনের বিচার আগে করো। তখন তোমাদের কথায় বিশ্বাস করবো।
 
দেশের নীতি নির্ধারকদের সঙ্গে তরুণদের সেতুবন্ধন গড়ে দিতে ২০১৪ সাল থেকে ইয়াং বাংলা ‘লেটস টক’ শিরোনামে এ আয়োজন করছে। ২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও আয়োজন করা হয় লেটস টক, যেখানে দেশ নিয়ে তরুণদের ভাবনার কথা শোনেন শেখ হাসিনা।

আরও পড়ুন- একদিন পরই জানা যাবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা

সেই সঙ্গে তরুণদের নিয়ে তার ভাবনার কথাও জানান এই অনুষ্ঠানে। লেটস টক অনুষ্ঠানের ৫১তম পর্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণসহ তরুণদের দেশ ও দেশের ভবিষ্যৎ নিয়ে করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সজীব ওয়াজেদ জয়।

 

ইসময়/একে/এমআরএম