সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

শোকজের জবাব দিলেন প্রতিমন্ত্রী পলক


ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি

eshomoy.com || 2023-12-02 20:19:15
শোকজের জবাব দিলেন প্রতিমন্ত্রী পলক

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের বিষয়ে কারণ দর্শানোর(শোকজ) নোটিশের জবাব দিয়েছেন নাটোর-৩(সিংড়া) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আরও পড়ুন- অবশেষে রওশনকে ছাড়াই নির্বাচনে জাপা

নির্বাচন কমিশনের(ইসি) গঠন করা নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে নিজের প্রতিনিধি মারফত শোকজের জবাব দেন প্রতিমন্ত্রী পলক।

খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ২১ জন প্রার্থীকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেন নির্বাচন কমিশন, এর জবাবে নাটোর সার্কিট হাউজে নাটোর-৩ আসনের জন্য দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান পাবনা জেলা সহকারি জজ আদালতের বিচারক মোস্তফা কামালের কাছে প্রতিমন্ত্রী পলক স্বাক্ষরিত শোকজের লিখিত জবাবের চিঠি তুলে দেন তার ব্যক্তিগত সচিব ও সিংড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন।

এ ব্যাপারে জানতে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে ফোনে যোগাযোগ করা হলে তার ব্যক্তিগত সচিব মাওলানা রুহুল আমিন জানান, সিংড়ার সর্বস্তরের মানুষ ভোট নিয়ে উৎসাহী।মনোনয়ন জমা দেবার দিন আমরা চেষ্টা করেও নৌকা পাগলদের জনস্রোত ঠেকাতে পারি নাই।

আরও পড়ুন- জিয়াউর রহমান খুনি ছিলেন- জয়

তারা একেবারে সহকারি রিটার্নিং কর্মকর্তার দরজা পর্যন্ত চলে আসে। এটি অনাকাঙ্ক্ষিত ও অনিচ্ছাকৃত।তবুও মাননীয় প্রতিমন্ত্রী নির্বাচন কমিশন ও আইনের প্রতি শ্রদ্ধা রেখে জবাব পাঠিয়েছে।

গতকাল শুক্রবার তার (প্রতিমন্ত্রীর) শ্বশুরের কুলখানি অনুষ্ঠিত হওয়ার ঘরোয়া আয়োজনে ব্যস্ত থাকায় নিজে উপস্থিত হতে পারেননি।

 

ইসময়/রআ/এমআরএম