সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

একতরফা নির্বাচন রাজনৈতিক সংকট তীব্র করবে গোলাম মোস্তফা


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-02 21:09:30
একতরফা নির্বাচন রাজনৈতিক সংকট তীব্র করবে গোলাম মোস্তফা

সকল দলের অংশগ্রহন ছাড়া যেভাবে একতরফা নির্বাচনের দিকে এগোচ্ছে দেশ তাতে বিরাজমান রাজনৈতিক সংকট আরো তীব্র করবে বলে অভিমত ব্যক্ত করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

আরও পড়ুন -  অবশেষে রওশনকে ছাড়াই নির্বাচনে জাপা

শনিবার (২ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান রাজনৈতিক সংঘাতময় পরিস্থিতিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। দেশ এক অনিশ্চিত গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছে। তাই জাতীয় স্বার্থে চলমান রাজনৈতিক সংঘাতময় পরিস্থিতি উত্তরণে রাজনৈতিক দলগুলোকে এক টেবিলে বসে সমস্যার সমাধান করতে হবে।

ন্যাপ মহাসচিব আরো বলেন, নির্বাচনের পরিবেশ তৈরি এবং নির্বাচনকালীন সরকারের রূপরেখা তৈরি না করে একতরফা নির্বাচন দেশকে ভয়াবহ বিপর্যয়ের দিকে নিয়ে যাবে।

আন্তর্জাতিক মহল বারবার সতর্ক করার পরও নির্বাচনকে অংশগ্রহণমূলক না করে একপেশে নির্বাচন করার পথে এগোচ্ছে। যা দেশকে আরো কঠিন টরিস্থিতির দিকে ঠেলে দিবে।

আরও পড়ুন - জিয়াউর রহমান খুনি ছিলেন- জয়

তিনি বলেন, সরকারের সাংবিধানিক বৈধতা থাকলেও যদি রাজনৈতিক এবং নৈতিক বৈধতা না থাকে, তাহলে দেশের জন্য  কল্যাণ অর্জন করা সম্ভব হয় না।

নির্বাচনের যে পথরেখা দেখা যাচ্ছে, তাতে বাংলাদেশের রাজনৈতিক সমস্যার সমাধান হবে না। নির্বাচন হলেও হতে পারে, কিন্তু নির্বাচনের বৈধতা ও জবাবদিহির সমস্যার সমাধান হবে না।  

তিনি বলেন, নিয়ম রক্ষার নির্বাচন বিষয় নয়। প্রয়োজন এমন একটি নির্বাচন, যার মাধ্যমে সাংবিধানিক বৈধতার সঙ্গে রাজনৈতিক ও নৈতিক বৈধতায়ও ফিরে আসবে।

শেষ বিচারে গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া এবং জবাবদিহি প্রতিষ্ঠাই আসল বিষয়। কম-বেশি হলেও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আসতে হবে। মানুষের চেতনার মধ্যে আসতে হবে। দেশকে এগিয়ে নিতে হলে এর বিকল্প নেই।

 

ইসময়/ইস/এমআরএম