সব সময় সব খানে


রবিবার, আগস্ট ২৩, ২০২৬

৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, আগস্ট ২৩, ২০২৬
৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> নকীবদের শপথ গ্রহণ; ফরিদপুরের মুফতি আবু নাসির আইয়ুবীর সাফল্য অর্জন

>> গণভোটের রায় বনাম রাষ্ট্রপতি নির্বাচন: জামায়াতের অবস্থানে কি দ্বিচারিতা?

>> ফুলবাড়ীতে সীমান্তের ১৫ যুবককে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিল বিজিবি

>> সানন্দবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ নারী আটক

>> হাতীবান্ধায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

>> মীরসরাইয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার: বিশেষ সম্মাননা পেলেন ওসি ফরিদা ইয়াসমিন

>> শীত আসার আগেই কাঞ্চনজঙ্ঘার মোহনীয় রূপে মুগ্ধ পর্যটকরা।

>> ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৩ লাখ ৩৬ হাজার টাকার মাদক জব্দ

>> হাতীবান্ধায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

>> ফরিদপুরে ওই যে বর্তমান যুগের লেটেস্ট শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ, জুতা বিতরণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপনি পড়ছেন : আবহাওয়া

ঝড়-বৃষ্টি নিয়ে ৭ জেলার জন্য বড় দুঃসংবাদ


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-08-16
ঝড়-বৃষ্টি নিয়ে ৭ জেলার জন্য বড় দুঃসংবাদ

দেশের সাত জেলায় ঝড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত এসব অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিমাঞ্চল ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় লঘুচাপের প্রভাব এবং সক্রিয় মৌসুমি বায়ুর কারণে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা রয়েছে। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার এবং নদীপথে চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।