সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : বিশ্ব

ভিসা নীতির আওতায় বাংলাদেশী কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা শুরু করেছে যুক্তরাষ্ট্র


মাজহারুল হাসান রাকিব, যুক্তরাজ্য প্রতিনিধি

eshomoy.com || 2023-09-23 09:28:30
ভিসা নীতির আওতায় বাংলাদেশী কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা শুরু করেছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার বিরুদ্ধে দায়ী বা জড়িত থাকা বাংলাদেশি ব্যক্তিদের উপর ভিসা বিধিনিষেধ আরোপ শুরু করেছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র এক বিবৃতিতি যুক্তরাষ্ট্রের পক্ষে পদক্ষেপ গ্রহণের বিষয়টি আনুষ্ঠানিক ভাবে জানান।

আরও পড়ুন-  আওয়ামীলীগ সরকার আবারও ক্ষমতায় গেলে বাংলাদেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে: আব্বাস

বিবৃতিতে বলা হয়, বিধিনিষেধ প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন বর্তমান ও প্রাক্তন বাংলাদেশী কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ এবং নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ক্ষমতাসীন দলের সদস্য এবং রাজনৈতিক বিরোধি সদস্য। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সমর্থন অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র।

এতে বলা হয়, একজন ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য বলে বিবেচিত হবে। বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করার জন্য দায়ী বা জড়িত বলে প্রমাণিত অতিরিক্ত ব্যক্তিরাও ভবিষ্যতে এই নীতির অধীনে ভিসার জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। এর মধ্যে বর্তমান এবং প্রাক্তন বাংলাদেশী কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ এবং নিরাপত্তা বাহিনী এবং ক্ষমতাসীন রাজনৈতিক দলের সদস্য ও বিরোধি রাজনীতির সাথে যুক্তরাও অন্তর্ভুক্ত রয়েছে।

গৃহিত পদক্ষেপগুলি শান্তিপূর্ণভাবে অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের লক্ষ্যকে সমর্থন এবং বিশ্বব্যাপী গণতন্ত্রকে এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের অব্যাহত প্রতিশ্রুতি অংশ বলে এই বিবৃতিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন-  সরকার নিজেই সিন্ডিকেটের হাতে বন্দি : বাংলাদেশ ন্যাপ

ইসময়/আরএম/এমআরএম