সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

আওয়ামীলীগ সরকার আবারও ক্ষমতায় গেলে বাংলাদেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে: আব্বাস


নিজেস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-09-23 08:35:00
আওয়ামীলীগ সরকার আবারও ক্ষমতায় গেলে বাংলাদেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে: আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আবাস বলেছেন, সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজন করতে। বিএনপি এই সংবিধানের অধীনে নির্বাচন করবে না।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক সমাবেশে মির্জা আব্বাস এসব কথা বলেন ।


তিনি বলেন, এই সরকার আবারও ক্ষমতায় গেলে বাংলাদেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। গুম খুন হত্যাকাণ্ডের বিচার করা হবে। যারা এসবের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন- গলাচিপায় ৩৫ দিন পর কবর থেকে নারীর লাশ উদ্ধার

জুমার নামাজের পরে শুরু হয় যুগপৎ আন্দোলনের অংশ হিসাবে সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সংসদ বিলুপ্তসহ একদফা দাবিতে পৃথকভাবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির সমাবেশ। দক্ষিণ বিএনপি আয়োজিত যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় নেতারা। সরকারের অন্যায়ের বিরুদ্ধে সারা দেশ ফুসে উঠেছে দাবি করেন নেতারা।


 
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, আমরা আর কোন জুলুম সহ্য করবো না। আমরা জুলুমবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। সরকারের বিরুদ্ধে সারা বাংলাদেশ ফুঁসে উঠেছে। আপনারা প্রস্তুতি নিন, সময় আসছে আন্দোলনের জোয়ারে সরকারকে ভাসিয়ে দেয়া হবে।

তিনি বলেন, এই সরকার ক্ষমতায় থাকতে পোড়ামাটি নীতি গ্রহণ করেছে। সরকার মানুষের উপর নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকতে চায়। কোন ডিসি এসপি অন্যায় করলে দেশের আইনে বিচার করা হবে। প্রতিহিংসার প্রতিশোধ নেয়া হবে না।

আরও পড়ুন- ভোলায় অস্ত্র ও গুলি নিয়ে পালাতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার সবুজ

এদিকে আব্দুল্লাহপুরের পলওয়েল মার্কেট সংলগ্ন সড়কে সমাবেশে করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন৷ উনার কিছু হলে তার দায় সরকারকেই নিতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের মানুষকে জিম্মি করে রেখেছে ।  বিএনপি নেতাদের সতর্ক থাকতেও  আহবান জানান।

ইসময়/আরএম/এমআরএম