ভোলায় একটি বিদেশী পিস্তল ও তিন রাউন গুলিসহ মো: সবুজ ওরুফে জুয়েল মোল্লাকে (২৪) নামে এক যুবকে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক বাগেরহাট জেলার মংলা থানা এলাকার মো: শহিদুল্লাহ'র ছেলে।
আরও পড়ুন- ভোলায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে বন্ধুর ছুরির আঘাতে প্রাণ হারালেন বন্ধু
আজ বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে ভোলা মডেল থানায় এক সংবাদ সম্মেলনে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বিকেলের দিকে ভোলা সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নের চর ছিফলি গ্রামের পুলিশ অভিযান পরিচালনা করেন।

ওই সময় অস্ত্রধারী পুলিশকে দেখে রাস্তা থেকে দৌড়ে একটি বাড়িতে ঢোকে পরেন। পরে তাকে বাড়ির পিছন থেকে একটি বিদেশী অস্ত্র ও তিন রাউন্ড গুলিসহ আটক করি।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেন গত ১৫ সেপ্টেম্বর সে ভোলায় অস্ত্র ও গুলি নিয়ে আসেন। কিন্তু কি উদ্দেশ্যে আসেন সেটি এখনও স্বীকার করেননি। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে ভোলা মডেল থানায়।
আরও পড়ুন- মিথ্যা মামলা দিয়ে রিক্সা চালককে হয়রানির অভিযোগ রিপন গংদের বিরুদ্ধে
ইসময়/আরএম/এমআরএম