সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : ভোলা

ভোলায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে বন্ধুর ছুরির আঘাতে প্রাণ হারালেন বন্ধু


মোঃ বাবুল রানা - ভোলা জেলা প্রতিনিধি:

eshomoy.com || 2023-09-09 14:11:30
ভোলায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে বন্ধুর ছুরির আঘাতে প্রাণ হারালেন বন্ধু

সিগারেট খাওয়াকে কেন্দ্র করে বন্ধুর ছুরির আঘাতে প্রাণ হারালেন আরেক বন্ধু। শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে ভোলা সদর উপজেলার চডার মাথা মাছ ঘাটে এ ঘটনা ঘটে।

ভোলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন- মিঠাপুকুরে গণধর্ষণের শিকার গৃহবধূ, আটক-৩

দুই বন্ধু হলেন সদর উপজেলা ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের চর ইলিশা গ্রামের মো: তোফাজ্জল ভান্ডারির ছেলে মো: রাসেল (১৮) ও একই গ্রামের মো: শাহে আলমের ছেলে মো: রিয়াজ হোসেন (২৪)। এদের মধ্যে রিয়াজ তার বন্ধু রাসেলকে ছুরিকাঘাতে হত্যা করেছে। তারা দুজন পেশায় জেলে।

আব্দুল রব জানান, রিয়াজ ও রাসেল তারা দুজন একই গ্রামের বাসিন্দা। রিয়াজ রাসেলের ৫-৬ বছরের বড়। স্থানীয় আকতার মাঝির নৌকায় তারা দু'জন ভাগী হিসেবে থাকত। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে চডার মাথা মাছ ঘাটে সিগারেট খাওয়া নিয়ে তাদের দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটি হয়। 

একপর্যায়ে রিয়াজ রাসেলকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রাসেলকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথে রাসেল মারা যায়। খবর পেয়ে রাসেলের বাবা-মা ঢাকা থেকে ভোলার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার জানান, রাসেলের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ঘাতক বন্ধু রিয়াজকে আটক করেছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। রাসেলের পরিবারের দায়ের করা মামলায় রিয়াজকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুন- সিরাজগঞ্জ অনলাইন জুয়ার এজেন্টসহ আটক ৬

ইসময়/আরএম/এমআরএম