সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : পটুয়াখালী

গলাচিপায় ৩৫ দিন পর কবর থেকে নারীর লাশ উদ্ধার


মু. জিল্লুর রহমান জুয়েল - পটুয়াখালী (ইসময়)

eshomoy.com || 2023-09-22 10:28:00
গলাচিপায় ৩৫ দিন পর কবর থেকে নারীর লাশ উদ্ধার

পটুয়াখালীর গলাচিপায় দাফনের ৩৫ দিন পর মানসুরা (২৬) নামের এক নারীর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতের নির্দেশে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের গ্রামর্দন গ্রামের স্বামীর বাড়ি থেকে তার লাশ উত্তোলন করা হয়। এসময় ওই বাড়িতে ভীড় জমায় হাজারো মানুষ। পরে মানসুরার লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়।


গত ১৭ আগষ্ট স্বামী পারভেজ হাওলাদারের বাড়িতে এক সন্তানের জননী অন্তস:ত্তা মানসুরার মৃত্যু হয়। এ ঘটনায় মেয়েকে হত্যার অভিযোগে গত ০৮ সেপ্টেম্বর মানসুরার মা নিলুফা বেগম পটুয়াখালী বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পারভেজ সহ ৪ জনে নামের একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে লাশ উত্তোলনের আদেশ প্রদান করেন।

ইসময়/আরএম/এমআরএম