সব সময় সব খানে


সোমবার, জুলাই ২৭, ২০২৬

১২ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, জুলাই ২৭, ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

>> দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল বিজিবি

>> মাদকের চালান টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে: হাতীবান্ধার চার পুলিশ কর্মকর্তা ক্লোজড

>> ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই'র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ

আপনি পড়ছেন : পটুয়াখালী

নতুনরূপে যাত্রা শুরু করলো রূপালী ব্যাংক পিএলসি এর পটুয়াখালী জোনের বরগুনা জেলার


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পটুয়াখালী।

eshomoy.com || 2024-04-28
নতুনরূপে যাত্রা শুরু করলো রূপালী ব্যাংক পিএলসি এর পটুয়াখালী জোনের বরগুনা জেলার

নতুনরূপে যাত্রা শুরু করলো রূপালী ব্যাংক পিএলসি এর পটুয়াখালী জোনের বরগুনা জেলার  "আমতলী শাখা"। রবিবার ২৪শে এপ্রিল সকাল ১০ টার সময় কার্যক্রম শুরু করা আমতলী শাখাটি সকল আধুনিক সুযোগ সুবিধা নিয়ে উন্নত গ্রাহক সেবার দৃঢ় শপথ নিয়ে নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রম শুরু করে। উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও বরিশাল বিভাগীয় প্রধান জনাব রোকনুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রূপালী ব্যাংক পিএলসি বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জনাব মোঃ আব্দুল হালিম, উপ-মহাব্যবস্থাপক জনাব মোঃ কুদ্দুছ মিয়া এবং ভবন মালিক জনাব মোঃ গোলাম সরোয়ার টুকু।

আরও পড়ুন, পটুয়াখালীতে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় বাস বন্ধ করে অবরোধ করছেন বাস মালিক ও শ্রমিকরা!

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-মহাব্যবস্থাপক ও পটুয়াখালী জোনাল ম্যানেজার জনাব মোঃ মনজুর হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পটুয়াখালী জোনের সকল শাখা ব্যবস্থাপক ও চার শতাধিক গ্রাহকের উপস্থিতিতে নতুন ভবনে আমতলী শাখার ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন, পটুয়াখালীর ঝাউতলায় প্রতিদিন মিলছে বিনামূল্যে ইফতার!

উদ্বোধনী অনুঠানের বক্তব্যে বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক জনাব রোকনুজ্জামান সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও উন্নত ব্যাংকিং সেবার মাধ্যমে শহর ও গ্রামীন জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে শাখাটিকে অধিকতর ব্যবসা সফল শাখা হিসাবে গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। তিনি এই শাখার মাধ্যমে গ্রামীণ অর্থনীতি তথা আমতলী পৌর এলাকা সহ অত্র এলাকার ব্যবসা বাণিজ্য ও কৃষি অর্থনীতিতে দৃঢ়তার সাথে অবদান রাখার সুযোগের কথা উল্লেখ করেন।

আরও পড়ুন, পটুয়াখালীতে ৬৫০ টাকা কেজি গরুর মাংস, ৯ টাকা পিস ডিম ও ৬৫ টাকা লিটার গরুর দুধ বিক্রি হচ্ছে!