সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : পটুয়াখালী

কলাপাড়ার একটি ডোবা থেকে উদ্ধার করা হয় ১টি জীবিত ডলফিন!


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পটুয়াখালী।

eshomoy.com || 2024-06-14
কলাপাড়ার একটি ডোবা থেকে উদ্ধার করা হয় ১টি জীবিত ডলফিন!

পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদী সংলগ্ন একটি ডোবা থেকে বোটলনোজ প্রজাতির ১টি জীবিত ডলফিন উদ্ধার করা হয়েছে। পরে বন বিভাগ এবং স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন অ্যানিম্যাল লাভার অব পটুয়াখালীর সহযোগিতায় ডলফিনটি সমুদ্রে অবমুক্ত করা হয়। এটির দৈর্ঘ্য ৬ ফুট ও প্রস্থ দেড় ফুট। 

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের জালালপুর গ্রামের আন্ধারমানিক নদী সংলগ্ন ডোবায় ওই ডলফিনটি ভেসে আসে। পরে স্থানীয় লোকজন বন বিভাগকে খবর দিলে তারা ঘটনাস্থলে যায়। 

আরও পড়ুন, ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে পটুয়াখালী জেলায় ৩ জন নিহত!

এসময় ডলফিনটি এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। খবর শুনে অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ডলফিনটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে সন্ধ্যা ৬টার দিকে আন্ধারমানিক নদী সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় ডলফিন অবমুক্ত করা হয়। স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন অ্যানিম্যাল লাভার অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্য বাইজিত জানান, জেলেদের জালে আটকে ডলফিনটি অনেকটা আহত হয়। আমাদের ধারণা, আহত হওয়ার পর পথভ্রষ্ট হয়ে এটি আন্ধারমানিক নদী হয়ে ডোবায় ঢুকে পড়ে। এর আগে কখনো দক্ষিণাঞ্চলের নদী কিংবা ডোবায় ডলফিন ভেসে আসার খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন, মাননীয় প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় রিমালে পটুয়াখালীর ক্ষতিগ্রস্ত এলাকায় নিজে ত্রাণ বিতরণ ও পরিদর্শন করেন!

এ বিষয় সমুদ্রের নীল অর্থনীতি, উপকূলের পরিবেশ-প্রতিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে কাজ করা আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ অ্যাকটিভিটির পটুয়াখালী জেলার সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, সমুদ্রে ডলফিন মূলত সংঘবদ্ধভাবে চলাফেরা করে। যেকোনো কারণে এই ডলফিনটি হয়ত দলছুট হয়ে নদীতে ঢুকে পড়ে। এ অবস্থায় ছোটাছুটি করতে করতে নদীর পার্শ্ববর্তী ডোবায় ঢুকে আটকা পড়ে।

আরও পড়ুন, ৪৩৮ জন নবীন নাবিক যুক্ত হলেন বাংলাদেশ নৌবাহিনীতে!