সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : পটুয়াখালী

কুয়াকাটায় ফিলিং স্টেশনে গভীর রাতে আগুন দিল দুর্বৃত্তরা


রিয়াদ ইসলাম, ব্যুরো চিফ

eshomoy.com || 2025-05-16 06:26
কুয়াকাটায় ফিলিং স্টেশনে গভীর রাতে আগুন দিল দুর্বৃত্তরা
ইসময় ক্যামেরা ছবি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় একটি ফিলিং স্টেশনে রাতের আধারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

বুধবার (১৪ মে) দিবাগত মধ্য রাতে কুয়াকাটার ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। আগুনে তেমন কোনো ক্ষয় ক্ষতি হয়নি। পুড়ে গেছে পুরোনো পাম্প মেশিন ও সাতটি খালি ড্রাম। মহাসড়ক ঘেঁষে ফিলিং স্টেশনটির অবস্থান।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুখে কাপড় বেঁধে দুই ব্যক্তি ফিলিং স্টেশনের দেওয়াল টপকে আগুন লাগিয়ে সটকে পড়ে পালিয়ে যান। এ সময় সড়কে চলাচল করা অটো চালকরা দেখতে পায়। তারা পাম্পের স্টাফদের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফিলিং স্টেশন কর্মী সাদ্দাম হোসেন জানান, ‘রাতে ডিউটি শেষে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক দুই টায় অটো চালকদের ডাক-চিৎকারে ঘুম ভেঙে যায়। পিছনে গিয়ে পাম্পের পেছনে আগুন জ্বলতে দেখেন। সকলের সহায়তায় আগুন নিভিয়ে ফেলেন।

ফিলিং স্টেশন মালিক কাদের ফরাজী বলেন, ‘রাতে আমি মোবাইলে খবর পাই পাম্পে আগুন লেগেছে। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে দেখি পরিত্যক্ত দুটি পাম্প মেশিন ও ৭টি খালি ড্রামে আগুন দেওয়া হয়। পরে সিসিটিভি ফুটেজে দেখি অজ্ঞাত দুজন লোক মুখে কালো কাপড় বেধে আগুন দিয়ে পালিয়ে গেছে।’

মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম জানান, ‘পেট্রোল পাম্পে আগুনের খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।’