সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : পটুয়াখালী

পটুয়াখালীতে ৫ কেজি গাঁজাসহ ১ মহিলা ব্যবসায়ী গ্রেফতার!


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পটুয়াখালী।

eshomoy.com || 2024-03-31
পটুয়াখালীতে ৫ কেজি গাঁজাসহ ১ মহিলা ব্যবসায়ী গ্রেফতার!

পটুয়াখালীতে মাদক (গাঁজা) বিক্রয়কালে হোসনেয়ারা বেগম (৪০) নামে এক নারীকে আটক করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ। আটককৃত হোসনেয়ারা ঢাকা জেলার, কেরানীগঞ্জ থানার হযরতপুর গ্রামের মৃত বাছা বয়াতীর মেয়ে। শনিবার (৩০ মার্চ) পটুয়াখালী সদর থানার একটি টিম বিশেষ অভিযান চালালে পটুয়াখালী পৌরসভার কলেজ রোড এলাকা থেকে হোসনেয়ারাকে আটক করা হয়।

আরও পড়ুন, রাজধানীতে মাদকসহ ১৭ জনকে আটক

পটুয়াখালী সদর থানার অফিস ইনচার্জ মোঃ জসিম জানান- দীর্ঘদিন ঘরে পটুয়াখালীতে মাদক (গাঁজা) বিক্রয় করে আসছিলো এই নারী। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ ইমরান হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান চালালে পৌর শহরের কলেজ রোড থেকে সন্দেহভাজন একজন নারীকে আটক করা হয়।

আরও পড়ুন, নড়িয়া উপজেলার কেদারপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রীকে ধর্ষন ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় ইউপি সদস্য লিটন লস্কর গ্রেফতার

পরে তাকে তল্লাশি করে তার কাছে ৫ কেজি গাঁজা পাওয়া যায়। যার বর্তমান অবৈধ বাজার মূল্য দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা। আটককৃত নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

আরও পড়ুন, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় পিরোজপুরে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য গ্রেফতার