সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সারাদেশ

বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় পিরোজপুরে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য গ্রেফতার


eshomoy.com || 2024-03-30
বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় পিরোজপুরে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য গ্রেফতার

জালিস মাহমুদ, বিশেষ প্রতিনিধি:বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পিরোজপুরে কিশোর গ্যাংয়ের ১৮ জন সদস্য গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩০ মার্চ) দুপুরে পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্) মো. মুকিত হাসান খান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

জানা গেছে, গ্রেপ্তারকৃতদের অধিকাংশই বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে এবং প্রায় সবাই বিদ্যালয় ও কলেজের ছাত্র।

অতিরিক্ত পুলিশ সুপার মুকিত বলেন, “পিরোজপুর শহর ও এর আশপাশে কিশোর গ্যাংয়ের উৎপাত দিনদিন বেড়ে যাচ্ছে। তাই সদর থানার পুলিশ বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের  ১৮ জনকে গ্রেপ্তার করেছে।

“শুক্রবার রাতে শহরের কৃষ্ণচূড়া মোড়ে কিশোর গ্রুপের এক সদস্যকে একা পেয়ে অন্য গ্রুপের সদস্যরা তার ওপর হামলা চালায়। ২০-২৫ জন মিলে লোহার পাইপ, হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে।

“পরে আহতের স্বজনরা ৯৯৯ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। পরে ফুটেজ বিশ্লেষণ করে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করে।”

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, “এছাড়া শহরের রাজারহাটে এক তরুণীকে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে পুলিশ তিন কিশোরকে গ্রেপ্তার এবং চাঁদার টাকা উদ্ধার করে। এ দুটি পৃথক ঘটনায় পুলিশ দুটি মামলা করেছে।”

সংবাদ সম্মেলনে মুকিত বলেন, “গ্রেপ্তাররা অধিকাংশই বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী। ফেইসবুকে পোস্ট, লাইক বা হাহা রিয়্যাক্ট দেওয়াকে কেন্দ্র করেও তারা নানা রকমের সংঘাতে লিপ্ত হচ্ছে।তাই কিশোর গ্যাং নির্মূল করার জন্য পিরোজপুরের পুলিশ কাজ করে যাচ্ছে।