সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে সব কটি সূচকের মান। পাশাপাশি উভয় শেয়ারবাজারেই বেড়েছে লেনদেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) পুঁজিবাজারে সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।
আরও পড়ুন- বিএনপিকে ছাড়াই হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় নির্বাচন!
ডিএসইতে বৃহস্পতিবার বেড়েছে সব কটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২২৩ দশমিক ০২ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক বেড়েছে ৪ দশমিক ৯৬ পয়েন্ট।

সূচকটি অবস্থান করছে ২ হাজার ১০৮ দশমিক ৩২ পয়েন্টে। আর ডিএসইএস সূচক ১ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৩ দশমিক ২৭ পয়েন্টে।
ডিএসইতে এদিন বেড়েছে লেনদেনের পরিমাণও। লেনদেন হয়েছে ৩৮৮ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার, আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩০২ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার।
আরও পড়ুন- চট্টগ্রামে সাংবাদিককের ওপর চড়াও সাংসদ মোস্তাফিজ
এছাড়া বৃহস্পতিবার ডিএসইতে ৩০৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ৬৯টি কোম্পানির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭০টি কোম্পানির শেয়ারের দাম।
লেনদেনের শীর্ষে ছিল খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং। এ ছাড়া আফতাব অটোমোবাইলস, ওরিয়ন ইনফিউশন, ফু-ওয়াং ফুডস, ইয়াকিন পলিমার, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, প্যাসিফিক ডেনিমস্, ফু-ওয়াং সিরামিক ও শমরিতা হসপিটাল ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও এদিন বেড়েছে সব সূচকের মান। বৃহস্পতিবার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ৫৫ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৭৯ দশমিক ৫১ পয়েন্টে।
এছাড়া সিএসসিএক্স সূচক ৩৪ দশমিক ১৯ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক ৩ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৫১ দশমিক ১৩ পয়েন্টে ও ১ হাজার ৩০৫ দশমিক ৩৬ পয়েন্টে।
আর সিএসই-৩০ সূচক ৭৪ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৩৯ দশমিক ১০ পয়েন্টে। এছাড়া সিএসআই সূচক অবস্থান করছে ১ হাজার ১৭১ দশমিক ০১ পয়েন্টে। সূচক বেড়েছে ৪ দশমিক ৭৬ পয়েন্ট।
আরও পড়ুন- বিএনপি নামক ‘কারাগারে’ বন্দী তাদের নেতারা: তথ্যমন্ত্রী
সিএসইতে বৃহস্পতিবার বেড়েছে লেনদেনের পরিমাণও। লেনদেন হয়েছে ৭ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৫৩ লাখ টাকা।
সিএসইতে ১৮৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ৫১টির, কমেছে ২৯টির ও অপরিবর্তিত রয়েছে ১০৩টির কোম্পানির শেয়ারদর।
ইসময়/এনআই/এমআরএম