সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : অর্থনীতি

ইলিশের দাম কেজিতে কমলো ১ হাজার টাকা


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-12-19
ইলিশের দাম কেজিতে কমলো ১ হাজার টাকা
সংগৃহীত ছবি

ঢাকা জেলার সবচেয়ে বড় আশুলিয়ার বাইপাইল পাইকারি মৎস্য আড়তে কমেছে প্রায় সব ধরনের মাছের দাম সবচেয়ে বেশি দাম কমেছে ইলিশের

শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে সরজমিনে আড়ত ঘুরে দেখা যায়, ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে জমে উঠেছে মাছের বেচাকেনা কেজি প্রতি মাছের দাম গত সপ্তাহের তুলনায় প্রায় ২০ টাকা কমেছে

 

বাইপাইল পাইকারি মৎস্য আড়তে মূলত দেশের বিভিন্ন জেলার নদী পুকুরের চাষ হওয়া মাছসহ সামুদ্রিক মাছও পাওয়া যায় এছাড়া বার্মিজ রুই মাছও বাজারে আসে আকার প্রকারভেদে দাম কিছুটা ওঠানামা করলেও সামগ্রিকভাবে মাছের দাম কমে যাওয়ায় খুশি ক্রেতারা

 

বাজারে সবচেয়ে বেশি চাহিদা থাকা তেলাপিয়া চাষের পাঙ্গাস মাছের দাম কমেছে বিশেষ করে ইলিশের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে গত সপ্তাহে বড় ইলিশের কেজি প্রতি দাম ছিল হাজার ৫০০ টাকা আজ সেই দাম নেমে এসেছে হাজার ৫০০ টাকায়

 


ব্যবসায়ী আড়তদাররা বলছেন, গত সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে মাছের সরবরাহ এতে দাম কমছে

 

বাজারে পাইকারিতে প্রতি কেজি রুই ১৫০-১৮০ টাকা, কাতল ২২০-৩৫০ টাকা, সিলভার কার্প ৮০-১২০ টাকা, পাঙাশ ১৫০-১৮০ টাকা, গ্রাস কার্প ১৫০-১৭০ টাকা, মৃগেল ১৮০-২০০ টাকা, চিতল ৫০০-৮০০ টাকা, বোয়াল ৬০০ টাকা, বাঠা ২০০-২২৫ টাকা, টাকি ২৩০ টাকা, শোল ৪০০-৭০০ টাকা, হরিনা চিংড়ি ৬০০-৭০০ টাকা, গলদা চিংড়ি ৬৫০-৭০০ টাকা, মলা ১৫০-২০০ টাকা, পাবদা ২৮০-৩০০ টাকা, টেংরা ৩০০-৩৫০ টাকা, ফলি ২০০-২৫০ টাকা তেলাপিয়া ১৩০-১৮০ টাকায় বিক্রি হচ্ছে

এছাড়া দেশি পুঁটি ২২০ টাকা, বড় সরপুটি ১২০-১৩০ টাকা, বাইম ৫০০-৮০০ টাকা, শিং ২০০-২৫০ টাকা, কই ১২০-১৩০ টাকা, মাগুর ১১০-১২০ টাকা, গোলসা ২৮০-৩০০ টাকা, আইড় ১০০০-১৩০০ টাকা, খলিশা ২০০-৩০০ টাকা, কালি বাউশ ২৮০-৩০০ টাকা, রুপচাঁদা ৮০০ -১২০০ টাকা, সুরমা ২০০-২৩০ টাকা, টুনা ১৫০-৩৫০ টাকা, কোরাল ৭০০-৮০০ টাকা, লইট্টা ২৫০-২৮০ টাকা তুলার ডাঁটি ২২০-২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে

 

ঢাকার এই বৃহত্তর পাইকারি মৎস্য আড়তে প্রতিদিন কোটি টাকারও বেশি মাছ বেচাকেনা হয়