সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : অর্থনীতি

অবশেষে স্বস্তি ফিরছে রাজধানীর সবজির বাজারে


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-12-19
অবশেষে স্বস্তি ফিরছে রাজধানীর সবজির বাজারে
সংগৃহীত ছবি

অবশেষে স্বস্তি ফিরতে শুরু করেছে রাজধানীর সবজির বাজারে বেশিরভাগের দাম নেমেছে ৫০ থেকে ৬০ টাকার ঘরে ২০ টাকা কমে নতুন দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজিতে এদিকে স্থিতিশীল রয়েছে মুরগি মাছের বাজার

প্রত্যাশা ছিল শীতকালীন সবজির সরবরাহ বাড়লে কমবে সবজির দর যার বাস্তবতা মিলছে বাজারে গিয়েও শুক্রবার (১৯ ডিসেম্বর) ছুটির দিন সকালে রাজধানীর কারওয়ান বাজারে ঘুরে দেখা গেছে, সপ্তাহ ব্যবধানে কেজিতে ১০-২০ টাকা কমেছে অধিকাংশ সবজির দাম

 

বাজারে প্রতিকেজি পেঁপে ৩০ টাকা, শসা ৬০ টাকা, মুলা ৩০ টাকা, বেগুন ৬০-৭০ টাকা, টমেটো ১২০ টাকা, শালগম ৩০ টাকা, করলা ৫০-৬০ টাকা জাতভেদে শিম ৩০-৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে আকার অনুযায়ী ফুলকপি বাঁধাকপি বিক্রি হচ্ছে ২০-৩০ টাকায়

 

সবচেয়ে বেশি কমেছে কাঁচা মরিচের দাম কেজিতে অন্তত ৩০-৪০ টাকা কমে মরিচ বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকায় কমেছে নতুন আলুর দামও বিক্রি হচ্ছে ২০ টাকায় ব্যবসায়ীরা বলছেন, বাজারে বেড়েছে শীতকালীন শাক-সবজির সরবরাহ এতে কমছে দাম

 

এদিকে বাজারে নতুন দেশি পেঁয়াজ আসায় কমেছে দাম গত সপ্তাহে ১১০ টাকায় বিক্রি হলে এখন বিক্রি হচ্ছে ৯০ টাকায় আর পেঁয়াজের পাতা বিক্রি হচ্ছে ১০-১৫ টাকা কেজিতে

পেঁয়াজের দাম কমতে শুরু করায় স্বস্তি জানিয়েছেন ভোক্তারা তারা বলেন, আমদানির পরও পেঁয়াজের দাম কাঙ্ক্ষিত মাত্রায় কমছে না দাম আরও কমা উচিত

 

স্থিতিশীল রয়েছে মুরগি মাছের বাজার প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকায় আর প্রতি কেজি সোনালি মুরগি ২৫০-২৭০ টাকা দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৭০-৫৮০ টাকায়

 

মুদি বাজারেরও একই চিত্র পণ্যের দামে খুব একটা ওঠানামা না থাকলেও দুই সপ্তাহ ধরে চড়া খোলা আতপ চালের বাজার বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকা কেজিতে