সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : অর্থনীতি

২০২৪ সালে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহ হবে ২৩ বিলিয়ন ডলার- বিশ্বব্যাংক


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-19 17:13:00
২০২৪ সালে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহ হবে ২৩ বিলিয়ন ডলার- বিশ্বব্যাংক

২০২৪ সাল শেষে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহ ২৩ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। সোমবার (১৮ ডিসেম্বর) বিশ্বব্যাংকের সর্বশেষ মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, ২০২৩ সালে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ ২৩ বিলিয়ন ডলারে পৌঁছাবে। পাশাপাশি ২০২৪ সালেও একই পরিমাণ রেমিট্যান্স পাবে বাংলাদেশ। মূলত সাম্প্রতিক ব্যালান্স অব পেমেন্ট সংকটের কারণে বাংলাদেশের আনুষ্ঠানিক রেমিট্যান্সের প্রবৃদ্ধি অপরিবর্তিত থাকতে পারে।
 
আরও পড়ুন-মাথাপিছু গড় আয় বেড়েছে ৩ হাজার ৬৭৪ টাকা
 
২০২৩ সালে দক্ষিণ এশিয়ার দেশগুলো ১৮৯ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স পাবে। ২০২২ সালে যার পরিমাণ ছিল ১৭৬ বিলিয়ন ডলার। অর্থের হিসাবে রেমিট্যান্স বাড়লেও প্রবৃদ্ধি ১২.২ শতাংশ থেকে কমে দাঁড়াবে ৭.২ শতাংশে।
 
আর ২০২৪ সালে অর্থাৎ নতুন বছরে বিশ্বব্যাংকের পূর্বাভাস বলছে, দক্ষিণ এশিয়ার দেশগুলো রেমিট্যান্স পাবে ১৯৮ বিলিয়ন ডলার। প্রবৃদ্ধি ৭.২ শতাংশ থেকে কমে দাড়াবে ৪.৯ শতাংশে। তারপরও ২০২৪ সালে নিম্ন-মধ্যম আয়ের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাবে দক্ষিণ এশিয়া।
 
এছাড়া বিশ্বে নিম্ন মধ্যম আয়ের দেশগুলোর মধ্যে শীর্ষ ১০ রেমিট্যান্স প্রাপ্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান হবে ৭ম। তবে দক্ষিণ এশিয়ায় তৃতীয় । ১২৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স নিয়ে দক্ষিণ এশিয়া তথা বিশ্বে প্রথম অবস্থানে থাকবে ভারত। দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তান পেতে পারে ২৪ বিলিয়ন ডলার।
 
বিশ্বব্যাংক জানায়, মুদ্রার অবমূল্যায়ন এবং বিনিময় হার ব্যবস্থাপনা নীতির কারণে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার প্রবাসীরা কালোবাজারের সুবিধা নিতে এবং অনানুষ্ঠানিক ও আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে অর্থ লেনদেন করতে উৎসাহিত হচ্ছে। ২০২৪ সালে দক্ষিণ এশীয় অভিবাসীদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি সীমাবদ্ধ হতে পারে।


 
এর আগে দেশে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে গত ২২ অক্টোবর থেকে বৈধ চ্যানেলে ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় দেশে পাঠালে প্রতি ১০০ টাকায় প্রণোদনার সঙ্গে প্রবাসীদের বাড়তি আরও আড়াই শতাংশ বেশি অর্থ দেয়ার নির্দেশনা কার্যকর করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারের দেয়া আড়াই শতাংশ প্রণোদনার পাশাপাশি অতিরিক্ত আরও আড়াই শতাংশ অর্থ বেশি দিয়ে রেমিট্যান্স কিনতে পারছে ব্যাংকগুলো।
 
এদিকে, দেশে রেমিট্যান্সপ্রবাহ বাড়াতে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো দেশের ওপর নির্ভর না হয়ে বিভিন্ন দেশে লোক পাঠানোর পরামর্শ দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

সোমবার আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে বৈধ পন্থা অবলম্বন করতে হবে। প্রবাসীদের স্বার্থরক্ষায় নানান প্রকল্প নেয়া উচিত। এ ক্ষেত্রে মাঠপর্যায়ে প্রবাসীদের বিভিন্ন রকমের সম্মাননা দেয়া যেতে পারে।
 
আরও পড়ুন-পেঁয়াজ নিয়ে কারসাজি চলছেই!
 
প্রবাসীদের অধিকার সমন্বিত রাখতে প্রয়োজনে আইনের সংশোধন করা যেতে পারে জানিয়ে তিনি আরও বলেন, বিদেশে প্রবাসী যাওয়ার তুলনায় রেমিট্যান্সের প্রবাহ কম বাংলাদেশে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও সরকারকে এদিকে বিশেষ নজর দিতে হবে।
 
আর কর্মীর মর্যাদা, চাকরি ও বেতনের নিরাপত্তা নিশ্চিত না করে কাউকে বিদেশ না পাঠানোর পরামর্শ দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আহমেদ মুনিরুছ সালেহীন। তিনি বলেন, প্রবাসীদের কাজের নিশ্চয়তা ও নিরাপত্তার জন্য বাংলাদেশের সকল ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিকে এগিয়ে আসতে হবে।

 

ইসময়/একে/এমআরএম