সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : সারাদেশ

তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-10-28
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পক্ষে দৃঢ় অবস্থান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন বিশেষ কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনতেই হবে, এর কোনো বিকল্প নেই।

বুধবার (২৮ অক্টোবর) জাতীয় সংসদের কেবিনেট কক্ষে সংবিধান সংশোধন বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার কীভাবে গঠন করা হবে, এর ক্ষমতা ও কার্যপরিধি কেমন হবে এবং কত দিনের জন্য দায়িত্ব পালন করবে—এসব বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সম্ভাব্য বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা চলছে।

তত্ত্বাবধায়ক সরকার গঠনের ক্ষেত্রে সার্চ বডি কিংবা নির্বাচন কমিশনকে যুক্ত করার মতো প্রস্তাবও বিবেচনায় রয়েছে। ভবিষ্যতে এ ব্যবস্থা নিয়ে রাজনৈতিক বিতর্ক এড়াতে গ্রহণযোগ্য পদ্ধতি নির্ধারণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ ছাড়া সংবিধান সংশোধন এবং রাজনৈতিক দলগুলোর প্রস্তাবিত জুলাই সনদের বিভিন্ন ধারা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট প্রস্তাবগুলো পর্যালোচনা শেষে সংসদে সংশোধনী বিল উত্থাপন করা হলে সেখানে আলোচনা ও বিতর্কের মাধ্যমে নতুন প্রস্তাব যুক্ত হওয়ার সুযোগ থাকবে বলে জানান তিনি।

তবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনার বিষয়ে বক্তব্য দেওয়া হলেও এর গঠনপ্রক্রিয়া, ক্ষমতা ও মেয়াদ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।