সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : সারাদেশ

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন কিউই তারকা


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-10-29
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন কিউই তারকা

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের বাকি ম্যাচে খেলতে পারবেন না লকি ফার্গুসন

ভারতের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে বড় ধাক্কা খেয়েছে নিউজিল্যান্ড। চোটের কারণে সিরিজের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে গেছেন কিউই দলের পেসার লকি ফার্গুসন।

নিউজিল্যান্ড ক্রিকেটের তথ্য অনুযায়ী, দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ডান পায়ের পিণ্ডলিতে ব্যথা অনুভব করেন ফার্গুসন। পরবর্তী স্ক্যানে তাঁর পেশিতে সামান্য ছিঁড়ে যাওয়ার বিষয়টি ধরা পড়ে। সুস্থ হয়ে মাঠে ফিরতে তাঁর আরও প্রায় এক সপ্তাহ সময় লাগতে পারে।

ফার্গুসনের পরিবর্তে সিরিজের বাকি ম্যাচগুলোর জন্য দলে জায়গা পেয়েছেন পেসার ম্যাট ফিশার। এর আগে একই সিরিজে চোটের কারণে আরেক পেসার ম্যাট হেনরিও ছিটকে গেছেন।

নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার গুরুত্বপূর্ণ দুই পেসারকে হারিয়ে হতাশা প্রকাশ করেছেন। তবে ওয়ানডে সিরিজে তাঁদের পাওয়ার ব্যাপারে আশাবাদী দলটি।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারত ইতোমধ্যে ৩-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। আগামী ৩০ অক্টোবর অকল্যান্ডে সিরিজের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।