সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : খেলা

ভুবনেশ্বর মুছে ফেললেন ভারতীয় ক্রিকেটারের পরিচয়


খেলা

eshomoy.com || 2023-07-29 10:53:45
ভুবনেশ্বর মুছে ফেললেন ভারতীয় ক্রিকেটারের পরিচয়

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম আইডির বায়ো থেকে ‘ভারতীয় ক্রিকেটার’ পরিচয় মুছে ফেলেছেন ভুবনেশ্বর কুমার। ভারতীয় ক্রিকেটারের পরিবর্তে তার বায়োতে লেখা শুধু ‘ভারতীয়’।

ভুবনেশ্বর কুমারের ভারত জাতীয় দলে ২০১২ সালে অভিষেক হয়েছিল। এরপর সময়ের বির্বতনে দলের অন্যতম সেরা পেসারে পরিণত হন। কিন্তু সাম্প্রতিককালে ভুবনেশ্বর কুমার যেন ভারত দলে অপাংক্তেয়। এবারের আইপিএলের পর দেশের হয়ে আর কোনো ম্যাচই খেলেননি এই তারকা ক্রিকেটার।


জাতীয় দলে সবশেষ খেলেছিলেন গত বছরের নভেম্বরে। এরপর আইপিএলের মঞ্চেও দেখা যায় তাকে। কিন্তু আইপিএলের পর আর কোনো ধরনের প্রতিযোগিতামূলক ম্যাচে তাকে দেখা যায়নী। ঘরোয়া লিগেও খেলছেন না, আবার সুযোগ মিলছে না জাতীয় দলেও। হয়তো সে ক্ষোভ থেকেই ‘ভারতীয় ক্রিকেটার’ পরিচয় মুছে দিয়েছেন।

আইপিএলের পর টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলেছে ভারত জাতীয় দল। যার কোনোটিতেই ভুবনেশ্বর ছিলো না। সামনে টি-টোয়েন্টি সিরিজও আছে ভারতীয় দলের। সেখানেও তার নাম থাকবে বলে মনে করেন না। গত আইপিএলে ১৪ ম্যাচে তিনি নিয়েছিলেন ১৬ উইকেট।

২০১২ সালে জাতীয় দলে অভিষেক হওয়ার পর ভারতের হয়ে এখন পর্যন্ত ২২৯টি ম্যাচ খেলেছেন ভুবনেশ্বর কুমার। ২১ টেস্টে ৬৩, ১২১ ওয়ানডেতে ১৪১ ও ৮৭ টি-টোয়েন্টিতে উইকেট নিয়েছেন ৯০টি।

ই-সময়/জা.ডে/এমআরএম