সব সময় সব খানে


শুক্রবার, জুলাই ৩১, ২০২৬

১৬ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
১৬ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মাদকের নেশায় বাবাকে হাতুড়ি দিয়ে মারধর, শেষ পর্যন্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন বাবা

>> উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জ ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন

>> ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ১ লাখ ৪২ হাজার টাকার চোরাচালানি মালামাল আটক

>> সিরাজগঞ্জে নকল থাই ডায়পার জব্দ ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

>> বকশীগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

>> বকশীগঞ্জে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ছাত্রদলের কবর জিয়ারত ও দোয়া

>> দি লাইফ কেয়ার ডায়াগনস্টিরে রোগীর গহনা চুরির অভিযোগ, সিসিটিভি ফুটেজ দেখাতে অস্বীকৃতি

>> এতিম শিক্ষার্থীদের কল্যাণে ‘আত-তাকওয়া ফিশারিজ’-এর ৫ম বার্ষিক মাছ অবমুক্ত কর্মসূচি

>> ধুনটে ইটভাটার তালা ভেঙে ইট নিয়ে যাওয়ার অভিযোগ

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

আপনি পড়ছেন : খেলা

সাকিব শ্রীলঙ্কায় গেলে তাকে 'পাথর' ছোড়া হবে- ত্রেভিন ম্যাথিউস


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-08 17:18:15
সাকিব শ্রীলঙ্কায় গেলে তাকে 'পাথর' ছোড়া হবে- ত্রেভিন ম্যাথিউস

অ্যাঞ্জেলো ম্যাথিউসকে 'টাইমড আউট' করা নিয়ে বিতর্ক থামছেই না। ক্রিকেট আইনে বৈধ হলেও এই আউটকে ক্রিকেটীয় চেতনার পরিপন্থি বলা হচ্ছে। ম্যাথিউস তো বটেই, এই ঘটনার পর বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার ক্রিকেটারদের সম্পর্কের অবনতি হয়েছে। ম্যাচ শেষে টাইগারদের সঙ্গে হাত পর্যন্ত মেলাননি লঙ্কানরা।

গত সোমবার (৬ নভেম্বর) দিল্লিতে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারায় বাংলাদেশ। তবে সে ম্যাচের ফলাফল ছাপিয়ে আলোচনায় ম্যাথিউসের 'টাইমড আউট'। আন্তর্জাতিক ক্রিকেটে এমন আউট এর আগে দেখা যায়নি।

আরও পড়ুন-'পেইনকিলার' খেয়ে লঙ্কানদের হারিয়েছেন সাকিব

নানান আলোচনা চলছে এই আউট নিয়ে। সেদিন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ম্যাথিউস তো বলেই বসেন, অধিনায়ক সাকিব ও বাংলাদেশ দলের প্রতি তার আর কোনো সম্মান নেই।

শ্রীলঙ্কার মানুষদের কাছে এখন খলনায়ক সাকিব। লঙ্কান প্রিমিয়ার লিগের নিয়মিত মুখ সাকিবকে এই ঘটনার পর আর শ্রীলঙ্কায় উষ্ণভাবে বরণ করে নেয়া হবে না সেটা তো অনুমিতই। কিন্তু অ্যাঞ্জেলো ম্যাথিউসের ভাই বলছেন বিপজ্জনক কথা। শ্রীলঙ্কায় এরপর সাকিব কখনো গেলে তাকে নাকি পাথর মেরে বরণ করে নেবে লঙ্কানরা!

ডেকান ক্রনিকলসকে ম্যাথিউসের ভাই ত্রেভিন ম্যাথিউস বলেন, 'আমরা খুবই হতাশ। বাংলাদেশের অধিনায়কের 'খেলোয়াড়সুলভ' চেতনাই নেই এবং 'ভদ্রলোকের' খেলায় তিনি কোনো ধরনের মানবতাও দেখাননি।

আরও পড়ুন-'পেইনকিলার' খেয়ে লঙ্কানদের হারিয়েছেন সাকিব

এক সময় ক্লাব পর্যায়ে ক্রিকেট খেলা ত্রেভিন এরপর বলেন, 'সাকিবকে শ্রীলঙ্কায় সৌজন্য দেখানো হবে না। যদি সে এখানে কোনো আন্তর্জাতিক ম্যাচ কিংবা এলপিএলে খেলতে আসে, তাকে পাথর মারা হবে কিংবা সে লঙ্কার ক্রিকেট ভক্তদের দ্বারা বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হবে।

ইসময়/একে/এমআরএম