সব সময় সব খানে


শুক্রবার, জুলাই ৩১, ২০২৬

১৬ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
১৬ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মাদকের নেশায় বাবাকে হাতুড়ি দিয়ে মারধর, শেষ পর্যন্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন বাবা

>> উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জ ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন

>> ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ১ লাখ ৪২ হাজার টাকার চোরাচালানি মালামাল আটক

>> সিরাজগঞ্জে নকল থাই ডায়পার জব্দ ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

>> বকশীগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

>> বকশীগঞ্জে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ছাত্রদলের কবর জিয়ারত ও দোয়া

>> দি লাইফ কেয়ার ডায়াগনস্টিরে রোগীর গহনা চুরির অভিযোগ, সিসিটিভি ফুটেজ দেখাতে অস্বীকৃতি

>> এতিম শিক্ষার্থীদের কল্যাণে ‘আত-তাকওয়া ফিশারিজ’-এর ৫ম বার্ষিক মাছ অবমুক্ত কর্মসূচি

>> ধুনটে ইটভাটার তালা ভেঙে ইট নিয়ে যাওয়ার অভিযোগ

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

আপনি পড়ছেন : খেলা

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন সাকিব


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-18 18:26:45
আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন সাকিব

বাংলাদেশ ক্রিকেট দলের তারকা ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন। জানা গেছে, আওয়ামী লীগ থেকে তিনি এই ফরম কিনেছেন।

শনিবার (১৮ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাকিব। এছাড়া মাগুরা ১ ও ২ আসনের দলীয় মনোনয়ন ফরমও সংগ্রহ করা হয়েছে তার নামে।

আরও পড়ুন- প্রথম দিনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনলেন ১০৬৪ জন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও সাকিবের যোগ দেয়ার গুঞ্জন উঠেছিল। যদিও সেবার তাকে রাজনীতির মাঠে দেখা যায়নি। তবে জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা নড়াইল-২ আসন থেকে নির্বাচন করে সংসদ সদস্য হন। এবার সেই লড়াইয়ে সাকিবকেও দেখা যাবে।


 
এর আগে এদিন সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ ফরম কেনেন তিনি।
 
সকাল ১০টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যান প্রধানমন্ত্রী। এ সময় নিজ এলাকা গোপালগঞ্জ-৩ আসনের জন্য মনোনয়ন ফরম কেনেন তিনি।

আরও পড়ুন- ভারতের বিপক্ষে জয়ী হওয়া কঠিন, তবে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত অস্ট্রেলিয়া
 
প্রথম দিনেই ১ হাজার ৬৪ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। বিষয়টি ব্রিফিংয়ের মাধ্যমে নিশ্চিত করেন দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

 

ইসময়/একে/এমআরএম