সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : নাটোর

নাটোরে মাটির ১০ ফুট নীচে প্রেমিককে পুতে রাখলো প্রেমিকা


জাহিদ হাসান - বড়াইগ্রাম, নাটোর প্রতিনিধি

eshomoy.com || 2023-08-12 16:15:30
নাটোরে মাটির ১০ ফুট নীচে প্রেমিককে পুতে রাখলো প্রেমিকা

নাটোরের বড়াইগ্রামে পরকীয়া প্রেমের জেরে প্রেমিককে হত্যা করে লাশ ১০ ফুট মাটির নীচে পুঁতে রেখেছিলো তার প্রেমিকা। পরে মোবাইল ফোন লোকেশন প্রযুক্তি ব্যবহার করে র‌্যাব ও পুলিশ মাটি খুঁড়ে উদ্ধার করে প্রেমিকের মৃতদেহ। শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার জলন্দা গ্রামের প্রেমিকা হোসনে আরা বেগমের বাড়ির টিউবওয়েল এর পাশে ১০ ফুট গভীরের মাটি সরিয়ে উদ্ধার করা হয় প্রেমিক শাহিন শাহ (৪৫ ) এর মরদেহ। 

আরও পড়ুন- স্বরনকালের সবচেয়ে ভয়াবহ বন্যা কক্সবাজারে, ক্ষতির পরিমান জানতে হিসাব শুরু

এ ঘটনায় হোসনে আরা বেগম (৪০) কে আটক করে স্থানীয় থানা পুলিশ। শাহিন শাহ নাটোর সদর উপজেলার কাপুড়িয়া ইউনিয়নের দস্তানাবাদ গ্রামের মোজাহার শাহের পুত্র। তিনি পেশায় আদালতের মহুরী (আইনজীবি সহকারী)। 

জানা যায়, স্বামী প্রবাসে থাকার সুযোগে ৩ সন্তানের জননী হোসনে আরার সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন শাহিন শাহ নামে ঐ প্রেমিক। গত ৬ মাস ধরে এ সস্পর্ক চলছিলো। কিন্তু গত ৯ আগস্ট রাতের কোন এক সময় প্যান্টের বেল্ট দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয় তাকে। পরে মৃতদেহ টিউবওয়েলের পাশে ১০ ফুট গর্ত করে মাটি চাপা দিয়ে রাখা হয়। এদিকে শাহিন শাহের কোন খোঁজ না পাওয়ায় নাটোর সদর থানা ও র‌্যাব-৫ কার্যালয়ে এজাহার দায়ের করে তার পরিবার। পরে মোবাইল ফোন লোকেশন প্রযুক্তি ব্যবহার করে র‌্যাব এর সদস্যরা হোসনে আরার বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করলে হত্যার ঘটনা স্বীকার করেন তিনি। 

আরও পড়ুন- নলডাঙ্গায় পর্নোগ্রাফি মামলায় কৌশিক নামে এক যুবক গ্রেপ্তার!

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক বলেন, প্রেমিকা হোসনে আরাকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে ওই নারীকে হত্যার কাজে সহযোগিতাকারী আরও দুইজনকে গ্রেফতার করার জন্য পুলিশ অভিযান শুরু করেছে। 

আরও পড়ুন- হারিয়ে যাওয়ার ১৬ বছর পর বাড়ি ফিরলেন সাহাবুল

ই-সময়/আরএম/এমআরএম