সব সময় সব খানে


রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

>> হাতিয়া বুড়িরচর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ওলামাদলের কেন্দ্রীয় নেতা ফারুক আল ফাহাদ

>> মাও. আহমেদ মাসরুর মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হওয়ায় দারুল আরকাম শিক্ষক সমিতির শুভেচ্ছাবার্তা প্রকাশ

>> সিরাজগঞ্জে ট্যানারির বর্জ্য দিয়ে কাঁচামাল তৈরির কারখানা উচ্ছেদসহ জরিমানা

>> ই-সময়ের সাব এডিটর আরিফের দাদী আর নেই।

>> বিএনপি করার কারণে চাকরি হারানো চাকরি ফেরত চান ইব্রাহিম মোল্লা

>> প্রতিবন্ধী শিশুর বঞ্চিত শৈশব

>> সিরাজগঞ্জে কাদাই যমুনা সেতু দাখিল মাদ্রাসার এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আপনি পড়ছেন : খুলনা

খুলনায় রাতে একা চলাচল না করতে পুলিশ সদস্যদের নির্দেশ


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-10-10
খুলনায় রাতে একা চলাচল না করতে পুলিশ সদস্যদের নির্দেশ

খুলনায় রাতে একা চলাচল না করতে পুলিশ সদস্যদের নির্দেশ

খুলনায় পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে রাতে একা চলাচল না করার নির্দেশ দিয়েছে জেলা পুলিশ। সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) থেকে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, খুলনার রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান চলছে। এ পরিস্থিতিতে বিশেষ অভিযানসহ অন্যান্য দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি রাতে একা চলাচল থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এ নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট ইউনিটপ্রধান ও কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (৮ অক্টোবর) গভীর রাতে অভিযান শেষে ফেরার পথে পুলিশ পরিদর্শক শাহ আলম ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হন। নগরীর খানজাহান আলী সড়কে খুলনা কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা ঘটে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দায়িত্ব পালনের সময় ঝুঁকি কমানোই এ নির্দেশনার মূল উদ্দেশ্য।