রুপসা-বাগেরহাট বাস, মিনিবাস মালিক সমিতির আয়োজনে ৩১ 'আগস্ট বিকাল ৪ঃ০০ টার সময় বাস মালিকদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সকল বাস মালিকদের উপস্থিতিতে বক্তব্য দেন খুলনা ৩ আসনের সাবেক এমপি 'আব্দুল গাফফার সহ মালিক সমিতির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম মোল্লা এবং সাধারণ সম্পাদক শেখ 'মহিউদ্দীন। দেশে গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকার পরিবর্তনের মধ্য দিয়ে দেশকে নতুনভাবে সাজানোর জন্য সবাই একযোগে কাজ করে চলেছে।
সেদিকেই লক্ষ্য রেখে অনতিবিলম্বে একটি সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে আমরাও পরিবর্তন আনতে চাই বলে জানান দাবি জানান বাস মালিকেরা। পরবর্তীতে সবার উপস্থিতিতে ৪৫ দিনের মধ্যে একটি সুস্থ নির্বাচন দেওয়ার আশ্বাস দেন মালিক সমিতির কর্মকর্তারা।