ফিলিস্তিনের উপর ইজরাইলের বর্বরতা হামলার প্রতিবাদ জানিয়ে সারা বিশ্বে ৭/০৪/২৫ তারিখ স্টেপ ডাউন কর্মসূচি পালন করেছে ফিলিস্তিন পন্থী মানুষেরা। তার পরিপ্রেক্ষিতে খুলনাতে এই কর্মসূচি পালন করা হয় এ সময় বিভিন্ন রকম লুটপাটের ঘটনা ঘটে। এর মধ্য থেকে সিসিটিভি ফুটেজ শনাক্ত করে মঙ্গলবার আইনশৃঙ্খলা বাহিনী ৩১ জনকে আটক করে। পরবর্তীতে সাঁড়াশি অভিযান চালিয়ে ৯ এপ্রিল আবার ৫ জনকে আটক করে পুলিশ। খুলনা নগরীতে বাটার শো রুম এবং কেএফসি নামের রেস্টুরেন্টে ভাংচুর ও লুটপাটের ঘটনায় বাটার লুটের জুতাসহ তাদের গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল থেকে দুর্বৃত্তরা নগরীর ময়লাপোতা কেডিএ অ্যাভিনিউয়ের কেএফসি ফুড কোর্ট এবং শিববাড়ি মোড়ে হোটেল টাইগার গার্ডেনের নিচতলায় অবস্থিত বাটা শোরুমে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর এবং লুটপাট করে। ওই সময় তারা কেএফসির আসবাবপত্র, ইলেকট্রনিক সমাগ্রী এবং বাটা শোরুম ভাংচুর করে ও জুতা লুট করে নিয়ে যায়। এই ঘটনায় নগরীতে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক এবং অরাজক পরিস্থিতি সৃষ্টিকারীদের গ্রেপ্তারের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ সাঁড়াশী অভিযান পরিচালনা করে। হামলা ও লুটের ঘটনায় জড়িত অন্যান্যদেরকে শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চলমান আছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।<আরো পড়ুন>