সব সময় সব খানে


বুধবার, জুলাই ২৯, ২০২৬

১৪ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, জুলাই ২৯, ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : বিনোদন

"বিদায় অভিনেতা শাহরিয়ার নাজিম জয়"


তাসপিয়া তাবাসসুম, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2024-10-14


শাহরিয়ার নাজিম জয়ের জন্য সময়টা মোটেও ভালো যাচ্ছে না। অভিনেতা ও উপস্থাপক হিসেবে বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পছন্দ করতেন তিনি। তার উপস্থাপনা শৈলীর জন্য, বিশেষ করে বিতর্কিত প্রশ্ন বা অতিথিকে বিব্রত করার কারণে, তিনি বারবার সমালোচনার মুখে পড়েছেন। তবে সাম্প্রতিক সময়ে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে জয় বিভিন্নভাবে হেনস্তার শিকার হচ্ছেন। এর মধ্যেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যাচেষ্টা মামলায় তার নাম জড়ানো হয়েছে। পাশাপাশি তিনি রায়হান রাফির প্রথম ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’ থেকে বাদ পড়েছেন, যেখানে অনেক আগে থেকেই তার কাজ করার কথা ছিল।

শুধু তাই নয়, বিভিন্ন বিতর্কের কারণে শোবিজ জগতে কাজ হারাচ্ছেন জয়। তিনি অভিযোগ করেছেন যে, ‘ত্রিভুজ’ নামের একটি ওয়েব ফিল্মে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করলেও, ফিল্মটির প্রচারণায় তাকে উপেক্ষা করা হয়েছে। ১০ অক্টোবর ফিল্মটি মুক্তি পেলেও, তার কোনো ছবি পোস্টারে নেই এবং তাকে ট্রেলারেও দেখা যায়নি।

জয় প্রশ্ন তুলেছেন, তার আসল অপরাধ কী? তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় একমাত্র তিনিই শিল্পী হিসেবে খোলামেলা কথা বলেছেন, তবুও তাকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে ছোটখাটো বিষয়কে বড় করে ট্রল করা হচ্ছে এবং এবার তার পেশাদার জীবনেও ক্ষতি হচ্ছে। তিনি মনে করেন, পোস্টারে তার ছবি না থাকা তার ভবিষ্যতের জন্য একটি খারাপ ইঙ্গিত।

আরও একটি দুঃসংবাদ এসেছে ‘ব্ল্যাক মানি’ থেকে বাদ পড়ার মাধ্যমে। জয়ের ভাষায়, শুটিংয়ের ঘোষণার আগে তাকে বাদ দেওয়া হয়, যেখানে তিনি তিন মাস ধরে এই কাজটির জন্য অপেক্ষা করছিলেন। রাফি তাকে জানিয়েছেন, কর্তৃপক্ষ আপাতত তাকে এড়িয়ে যেতে বলেছে। জয়ের কথায়, "তাহলে কি ধরেই নিবো বিদায় অভিনেতা শাহরিয়ার নাজিম জয়?"

প্রসঙ্গত, এর আগে জয় রায়হান রাফির ‘৭ নম্বর ফ্লোর’ ওয়েব ফিল্মেও অভিনয় করেছিলেন, তবে সাম্প্রতিক বিতর্কগুলো তার ক্যারিয়ারে প্রভাব ফেলছে বলে মনে হচ্ছে