সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : বিনোদন

‘আপত্তিকর’ ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন রাশমিকা


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-08 21:10:30
‘আপত্তিকর’ ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন রাশমিকা

ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে। যদিও ভিডিওটি ফেক, তবে এক দেখায় বোঝা কঠিন।

এদিকে সোমবার (৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (আগের টুইটার) একটি পোস্ট দিয়েছেন রাশমিকা।

রাশমিকা মান্ডানা টুইটার পোস্ট দেখুন

পোস্টে অভিনেত্রী লেখেন, ‘আমাকে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া একটি ডিপফেক ভিডিও নিয়ে কথা বলতে হচ্ছে, বিষয়টি সত্যিই দুঃখজনক। সত্যি বলতে আমি শঙ্কিত। এই শঙ্কা শুধু নিজের জন্য নয়; বরং তাদের প্রত্যেকের জন্য, যারা প্রযুক্তির অপব্যবহারের কারণে ক্ষতির মুখে পড়েছেন।’
 
অভিনেত্রী তার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, ‘আজ একজন নারী এবং একজন অভিনেত্রী হিসেবে আমি আমার পরিবার, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে কৃতজ্ঞ। যারা আমার এই সময়ে পাশে দাঁড়িয়েছেন। কিন্তু এ ঘটনা যদি আমার স্কুল বা কলেজে পড়াকালীন ঘটত, তবে এই অবস্থা আমি কীভাবে সামাল দিতাম, তা কল্পনাও করতে পারছি না।’


 
রাশমিকার ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা য়ায়, কালো পোশাক পরিহিত একজন লিফটে প্রবেশ করছে। পরনে কালো রঙের পোশাক হলেও সেটি দেখতে কুরুচিকর। বক্ষবিভাজিকা যেমন স্পষ্ট, তেমনই আবার শরীরের অন্যান্য স্পর্শকাতর অঙ্গও খানিকটা স্পষ্ট।

এদিকে ওই ভাইরাল ভিডিও সম্পর্কে জানার পর সরব হয়ে উঠেছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। এ ঘটনার নিন্দা জানিয়ে অমিতাভ লেখেন, এই বিষয়টা খুবই গুরুতর এবং এ নিয়ে আইনি ব্যবস্থা নেয়া দরকার।
 
আরও পড়ুন- ‘থ্রি ইডিয়টস’ পার্ট ২ আসছে!
 
মেগাস্টার অমিতাভের হাত ধরেই বলিউডে অভিষেক হয় রাশমিকার। ২০২২ সালে ‘গুডবাই’ সিনেমায় রাশমিকার বাবার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
 
রাশমিকার পরবর্তী সিনেমা ‘অ্যানিমেল’। এতে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত এ সিনেমা আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে। এটি প্রযোজনা করেছেন গুলশান কুমার।

ইসময়/একে/এমআরএম