সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : বিনোদন

‘থ্রি ইডিয়টস’ পার্ট ২ আসছে!


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-08 18:43:45
‘থ্রি ইডিয়টস’ পার্ট ২ আসছে!

বলিউড কাঁপানো সিনেমা ‘থ্রি ইডিয়টস’ মুক্তির পর এটি ভারতে সব ওপেনিং বক্স অফিস রেকর্ড ভঙ্গ করে। মুক্তির দিন এবং সপ্তাহে এটি বলিউডের সর্বোচ্চ আয় করা সিনেমা। এটি ছয়টি ফিল্ম ফেয়ার, দশটি স্টার স্ক্রিন এবং ষোলটি আইফা অ্যাওয়ার্ড জিতে নেয়। এবার জানা গেছে, ‘থ্রি ইডিয়টস’ পার্ট ২ আসছে!

ছবির প্রযোজক বিধু বিনোদ চোপড়া বলেন, ‘থ্রি ইডিয়টস-এর সিক্যুয়েল নিয়ে আমি সত্যিই ভীষণ উৎসাহিত। এবার আমিই এই ছবির পরিচালনা করব।’

তবে এর আগে 'থ্রি ইডিয়টস' পরিচালনা করেছিলেন রাজকুমার হিরানি। আর প্রযোজনা করেছিলেন বিধু বিনোদ চোপড়া। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি ছিল ব্লকবাস্টার। এর আগে 'থ্রি ইডিয়টস'-এর সিক্যুয়েল নিয়ে অনেক কথা শোনা যায়। কিন্তু কিছুই স্পষ্ট ছিল না। এবার পরিচালক, প্রযোজক বিধু বিনোদ চোপড়া ইতিবাচক সাড়া দিলেন।


 
'থ্রি ইডিয়টস'-এর গল্প লিখেছিলেন চেতন ভগত। এবার ‘থ্রি- ইডিয়টস-এর সিক্যুয়েল হলে পরিচালনা, প্রযোজনা দুটোই করতে চান বিধু বিনোদ চোপড়া। তবে এই ছবির কাজ কবে শুরু হবে, তাতে আগের অভিনেতারাই থাকছেন কিনা তা স্পষ্ট নয়।
 
আরও পড়ুন- ডিপজলের সমালোচনার কড়া জবাব দিলেন ইধিকা পাল
 
উল্লেখ্য, 'থ্রি ইডিয়টস' এ আমির খানের র‍্যাঞ্চো চরিত্রটি উপমহাদেশের শিক্ষার্থীদের ক্যারিয়ারের স্পষ্ট এক প্রতিচ্ছবি। ওখানের এক দৃশ্যে র‍্যাঞ্চো বোঝাতে চেয়েছিল- মানুষ প্রথমে ইঞ্জিনিয়ারিং পড়ে, তারপর ম্যানেজমেন্টে যায়, এরপর ব্যাংকার হয়ে যায়, এবং এটাই দেশের ইঞ্জিনিয়ারিং পড়ার মূল চক্র। ভারতীয় লেখক চেতন ভগত তার ‘ফাইভ পয়েন্ট সামওয়ান’ বইয়েও ঠিক একই সুরে কথা বলেছেন। ‘থ্রি ইডিয়ট’ এর গল্প চেতন ভগতের ফাইভ পয়েন্ট সামওয়ান বই থেকেই অনুপ্রাণিত।

ইসময়/একে/এমআরএম