সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : বিনোদন

ডিপজলের সমালোচনার কড়া জবাব দিলেন ইধিকা পাল


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-07 19:32:00
ডিপজলের সমালোচনার কড়া জবাব দিলেন ইধিকা পাল

শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে আলোচিত হয়েছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। এই একটি সিনেমা তাকে ক্যারিয়ারের শীর্ষে নিয়ে গেছে। 

এদিকে অভিনেত্রীর অভিনয় প্রসঙ্গে কথা না বলে তিনি অশ্লীল পোশাক পরেন বলে মন্তব্য করেছেন ঢাকাই সিনেমার অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। এবার সেই বিষয়ে কথা বললেন ইধিকা।

অভিনেত্রী বলেন, উনাকে (ডিপজল) সিনেমার লর্ড বলা হয়। উনিতো অলরেডি একজন বড় মাপের মানুষ। উনাকেতো আমার আলাদা করে বলার কিছু নেই। আমিতো সদ্য ইন্ডাস্ট্রিতে এসেছি। আমার যতদূর ধারণা যে উনি আমাকে বলেছেন যে আমি অশ্লীল পোশাক আশাক পরি। উনার কাছে আমার একটা প্রশ্ন আছে, অশ্লীল কোনটা?


 
ইধিকা পাল বলেন, এখন পর্যন্ত আমার যে কটা কাজ আছে, করা হয়েছে; সেখানে কোথাও অশ্লীলতা আছে বলে আমার মনে হয়নি।
 
আরও পড়ুন- আলোচনার মাঝেই তাপসের সিনেমার লুকে বুবলী
 
ইধিকা যোগ করে বলেন, উনি আমার থেকে অনেক সিনিয়র, উনার কাছ থেকে এমন প্রশ্ন আশা করিনি। অশ্লীল শুধু পোশাক-আশাকই হয় না, অশ্লীল মানুষের আচরণও হয়। আর সামাজিক যোগাযাগমাধ্যমে একটি মেয়ের পোশাক-আশাক নিয়ে মন্তব্য করা আমার মনে হয় অশ্লীল আচরণ, আমার পোশাক নয়।

জি বাংলার জনপ্রিয় রিমলির হাত ধরে ছোট পর্দায় প্রথম অভিনয়ে হাতেখড়ি হয়েছিল ইধিকার। পরবর্তীতে জি বাংলারই  আরো একটি জনপ্রিয় ধারাবাহিক পিলুতে দ্বিতীয় প্রধান নায়িকা রঞ্জা চরিত্রে অভিনয় করেন তিনি। ২০২০ সালে টেলিভিশন ক্যারিয়ার শুরু করে মাত্র ৩ বছরের মাথায় বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন এ অভিনেত্রী।

ইসময়/একে/এমআরএম