সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

আপনি পড়ছেন : বিনোদন

আলোচনার মাঝেই তাপসের সিনেমার লুকে বুবলী


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-06 06:23:00
আলোচনার মাঝেই তাপসের সিনেমার লুকে বুবলী


সব আলোচনা ছাপিয়ে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী নতুন সিনেমার লুক প্রকাশ করেছেন।

রোববার (৫ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কয়েকটি পোস্ট করেন। এসব পোস্টে টিএম ফিল্মসের ‘খেলা হবে’ সিনেমাটির লুকে দেখা যায় ঢাকাই সিনেমার এ নায়িকাকে।

একটি পোস্টে বুবলী লেখেন, টিএম ফিল্মসের ‘খেলা হবে’ সিনেমার নতুন লুক এটি।

আরও পড়ুন-আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা শুরু সিলেট থেকে
 
এদিকে দর্শকরাও বুবলীর এই নতুন লুক বেশ পছন্দ করেছেন। একই সঙ্গে তাপসের সঙ্গে বুবলীর সম্পর্কের বিষয়টিও স্রেফ গুঞ্জন বলেও মন্তব্য করেছেন অনেকে।

গত ৪ নভেম্বর (শনিবার) সকালে তাপসের স্ত্রী ফারজানা আরমান মুন্নী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন। তিনি পোস্টে লেখেন, ‘বুবলী আমার পরিবার ধ্বংস করছে, যেভাবে করেছে অপু বিশ্বাসের জীবন। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগন্যান্ট হয়েছে, এখন তার টার্গেট অন্যদিকে। যদি আমার কিছু হয় এর জন্য দায়ী থাকবেন ওরা দুজন।’


 
তবে কিছুক্ষণ পর মুন্নীর ফেসবুক পেজ থেকে স্ট্যাটাসটি মুছে ফেলা হয়। পরে জানা যায়, ফারজানা মুন্নীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। বুবলীও এ ঘটনার প্রতিবাদ জানান। বলেন, তার ক্যারিয়ার ধ্বংসের চেষ্টা করছে একটি চক্র।
 
এর আগে তাপসের সঙ্গে সম্পর্ক নিয়ে বুবলী বলেছিলেন,  ‘আসলে সত্যি কথা বলতে কি, এসব নোংরা ষড়যন্ত্র আর কত শুনব। সকাল থেকে হঠাৎ করে সাংবাদিকদের কাছ থেকে জানলাম যা বলতেও এখন রুচি হচ্ছে না। এটা কোনো কথা। আপনারাই বলেন! শুনেছি হ্যাকাররা নাকি ফেসবুক আইডি হ্যাক করে পোস্ট করেছিল।’
 
আরও পড়ুন-চাকরি দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

তিনি আরও বলেন, আমি জানি একটি গ্রুপ ব্যক্তিগতভাবে আমার প্রত্যেকটা কাজের জায়গায় নানানভাবে নোংরামি শুরু করেছে। আমি যেই টিএম ফিল্মস-এর সাথে ‘খেলা হবে’ নামে নতুন সিনেমা করতে যাচ্ছি তখনই সেখানে পরিবেশ নোংরা করার পুরনো পাঁয়তারা চলছে। তাপস ভাই আর মুন্নি আপুকে প্রচণ্ড সম্মান করি। তাদের কাজের পরিবেশ ভীষণ স্বচ্ছ এবং সম্মানের। তারা দুজন অত্যন্ত শিল্পমনা মানুষ।
 

মুন্নীর সঙ্গে পরিচয় প্রসঙ্গে বুবলী বলেন, ‘তাপস ভাইয়ার আগে মুন্নী আপুর সাথে আমার পরিচয় হয়েছিল প্রয়াত সালমান শাহর একটি প্রোগ্রামে। আমার অনেক বিষয়ে আপু পরামর্শ দিয়ে থাকেন। আমাকে অনেক স্নেহ করেন ভাইয়া আর আপু দুজনেই। আমার পরিবারের মতো অনেক গুরুত্বপূর্ণ অংশ তারা। সেখানে আমাদের এত সুন্দর একটি সম্পর্ক নিয়ে যারা এসব নোংরামি করে তাদের স্বার্থ হাসিল করতে চাইছে তাদের আল্লাহ হেদায়েত দিক।

 

ইসময়/একে/এমআরএম