সব সময় সব খানে


বুধবার, জুলাই ২৯, ২০২৬

১৪ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, জুলাই ২৯, ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : টাঙ্গাইল

ভূঞাপুরে উপজেলা ছাত্রদল আহ্বায়কের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ!


হাদী চকদার, টাঙ্গাইলঃ

eshomoy.com || 2025-04-01
ভূঞাপুরে উপজেলা ছাত্রদল আহ্বায়কের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ!
ই-সময় টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেনের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী মঙ্গলবার (১ এপ্রিল) থানায় অভিযোগ করেন।

আলমগীর ছাব্বিসা গ্রামের মকবুল হোসেনের ছেলে। এ ঘটনায় রবিবার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আয়নাল হকের বাড়িতে সালিস হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার জুলহাজ আলম, পৌর যুবদলের আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার রাশেদুল ইসলাম সেলিম, ভূঞাপুর পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সাবেক মহিলা কমিশনার লায়লা খানম এবং পৌরসভা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার লিমন।

সালিসে ভুক্তভোগী ওই নারী বলেন, আলমগীরের সঙ্গে আমার ছোটবেলা থেকেই পরিচয়। এখনো মাঝে মাঝে কথা হয়। 

ভুক্তভোগীর স্বামী বলেন, আমার স্ত্রীর সঙ্গে আলমগীরের দীর্ঘদিন ধরে পরকীয়া চলছে। নিজের জীবনের নিরাপত্তা চেয়ে তিনি বলেন, এই ঘটনার প্রতিবাদ করায় আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে আলমগীর ও তার লোকজন।

অভিযুক্ত ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন ঘটনা অস্বীকার করে বলেন, মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত সাজানো ঘটনা। কোন ১টি কুচক্রী মহল আমাকে হেয় প্রতিপন্ন করতে এই ঘটনায় ফাঁসানোর চেষ্টা করতেছে।

সালিসে উপস্থিত উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার জুলহাজ আলম বলেন, ভুক্তভোগী ও তার স্বামীর ভাষ্য অনুযায়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন পরকীয়ার সাথে জড়িত। এ ঘটনায় থানায় ১টি লিখিত অভিযোগও দিয়েছে ভুক্তভোগীর স্বামী। তবে থানা পুলিশ সঠিক তদন্ত করলে সত্য ঘটনা জানা যাবে।

টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হর শুভ বলেন, এই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় অতি দ্রুত তদন্ত কমিটি গঠন করা হবে। আলমগীর দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ভাবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

ভূঞাপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, ছাত্রদলের আহ্বায়ক আলমগীরের বিরুদ্ধে একটি অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্বামী। এ ঘটনার তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।