সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : নারায়ণগঞ্জ

রূপগঞ্জের তিন চাকার পরিবহনের চালকদের মধ্যে নগদ অর্থ বিতরণ


রাকিবুল ইসলাম রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি:

eshomoy.com || 2024-04-07
রূপগঞ্জের তিন চাকার পরিবহনের চালকদের মধ্যে নগদ অর্থ বিতরণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়নের রিক্সা, অটোরিক্সা, সিএনজি চালিত আটোরিক্সাসহ তিন চাকা বিশিষ্ট পরিবহনের ১ হাজার ৭শত চালকের মধ্যে   ৭ এপ্রিল রবিবার  এক হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী গোলাম মূর্তজা পাপ্পার পক্ষে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়াএ সকল অর্থ বিতরণ করেন ।  আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পূর্বাচলের জনতা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ বিতরণী সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব লায়ন মোঃ হাবিবুর রহমান হারেজ।   

সভায় বক্তব্য রাখেন তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, রূপগঞ্জ উপজেলা যুব-মহিলালীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেন, আওয়ামীলীগ নেতা নাজিমুদ্দিন ভুঁইয়া কুসুম, হাজি মানিক আলী, বীরমুক্তিযোদ্ধা মোন্তজউদ্দিন, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ, রূপগঞ্জ ইউনিয়ন মহিলালীগের সভাপতি লাকি আক্তার, রূপগঞ্জ ইউনিয়ন যুব-মহিলালীগের সাধারণ সম্পাদক আন্নি আক্তার প্রমুখ। 

পরে তিন চাকা বিশিষ্ট পরিবহনের চালকদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।