সব সময় সব খানে


সোমবার, জুলাই ২৭, ২০২৬

১২ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, জুলাই ২৭, ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

>> দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল বিজিবি

>> মাদকের চালান টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে: হাতীবান্ধার চার পুলিশ কর্মকর্তা ক্লোজড

>> ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই'র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ

আপনি পড়ছেন : কক্সবাজার

টেকনাফ হ্নীলা রঙ্গীখালী হতে ৪০হাজার ইয়াবাসহ র‌্যাব-১৫ এর হাতে আটক ।


আরিফুল ইসলাম ফারহান

eshomoy.com || 2024-05-23 ৬ঃ৩২
টেকনাফ হ্নীলা রঙ্গীখালী হতে ৪০হাজার ইয়াবাসহ র‌্যাব-১৫ এর হাতে আটক ।

টেকনাফ হ্নীলা রঙ্গীখালী হতে ৪০হাজার ইয়াবাসহ র‌্যাব-১৫ এর হাতে আটক ।


র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ রঙ্গীখালী এলাকায় কতিপয় ইয়াবা ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ২২ মে ২০২৪ তারিখ অনুমান ১৩.২৫ ঘটিকায় র‌্যাব-১৫, কক্সবাজার হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালানোর চেষ্টাকালে মোঃ আরমান নামে একজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তার অপর একজন সহযোগী কৌশলে দ্রুত পালিয়ে যায় বলে গ্রেফতারকৃত মাদক কারবারী স্বীকার করে। পরবর্তীতে  উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার ডান হাতে থাকা প্লাষ্টিকের ব্যাগ হতে সর্বমোট ৪০,০০০ (চল্লিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 


৩।  গ্রেফতারকৃত মাদক কারবারীর বিস্তারিত পরিচয়-মোঃ আরমান (২৪), পিতা-সৈয়দ আলম, মাতা-ছেনোয়ারা বেগম, সাং-শীলবনিয়াপাড়া (সৈয়দ আলমের বাড়ী), ০৭নং ওয়ার্ড, সদর ইউনিয়ন, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার বলে জানা যায়। জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত এবং পলাতক মাদক কারবারী দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ের সাথে জড়িত । তারা পরস্পর যোগসাজসে মাদকদ্রব্য ইয়াবা পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে নিজেদের হেফাজতে মজুদ করে থাকে। পরবর্তীতে মজুদকৃত ইয়াবার চালান কক্সবাজারের উখিয়ায় বিক্রয়ের পাশাপাশি তারা আর্থিকভাবে অধিক লাভবান হওয়ার জন্য নানাবিধ অভিনব পন্থায় মাদক উখিয়া থেকে কক্সবাজারের বিভিন্ন জায়গায় নিয়ে এসে বিক্রয় করে থাকে বলে জানায়।


৪।  উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃত এবং পলাতক মাদক কারবারীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।