সব সময় সব খানে


সোমবার, জুলাই ২৭, ২০২৬

১২ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, জুলাই ২৭, ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

>> দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল বিজিবি

>> মাদকের চালান টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে: হাতীবান্ধার চার পুলিশ কর্মকর্তা ক্লোজড

>> ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই'র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ

আপনি পড়ছেন : কক্সবাজার

কক্সবাজারের রামু উপজেলায় কূপে পড়ে আপন দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।


নুর মোহাম্মদ - কক্সবাজার জেলা প্রতিনিধি

eshomoy.com || 2024-06-06
কক্সবাজারের রামু উপজেলায় কূপে পড়ে আপন দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
কক্সবাজারের রামু উপজেলায় কূপে পড়ে আপন দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে কূপে পড়ে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জেলের জালে কূপ থেকে উঠে ভাই-বোনের মরদেহ।


বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে পশ্চিম রাজারকুলের মৌলভি পাড়া এলাকায় এঘটনা ঘটে। ভাই-বোনের নাম রিহাব (৭) এবং মারিয়া (৫)। তারা সৌদি প্রবাসী মো. আব্দুল্লাহর সন্তান।


বিষয়টি নিশ্চিত করেছেন রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান। তিনি বলেন, আমার ইউনিয়নের মৌলভি পাড়ায় দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পানিতে পড়ে তাদের মৃত্যু হয়।


এলাকাটির স্থানীয় ইউপি সদস্য এরশাদ উল্লাহ বলেন, সন্ধ্যার দিকে বাড়ি থেকে ঘুরতে বের হয়েছিলো তারা। অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যাচ্ছিলো না। পরে নয়াখাল থেকে মাছ ধরে আসার সময় পাশের কূপে জাল ফেলে হাসমত আলী। তার জালে উঠে আসে দুই ভাই-বোনের মরদেহ।