সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

ঢাকায় ফিরলেন পিটার হাস


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-27 15:40:45
ঢাকায় ফিরলেন পিটার হাস

শ্রীলঙ্কায় ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সোমবার (২৭ নভেম্বর) বেলা ১২টায় শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকায় ফেরেন তিনি।

আসন্ন দ্বাদশ নির্বাচনের তফশিল ঘোষণার পরদিন ১৬ নভেম্বর হঠাৎ শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছাড়েন পিটার হাস। বাংলাদেশের জাতীয় নির্বাচন কেন্দ্র করে কয়েক মাস ধরেই বেশ দৌড়ঝাঁপ করতে দেখা গেছে মার্কিন রাষ্ট্রদূতকে। এরই মধ্যে তার শ্রীলঙ্কা সফর নিয়ে নানান আলোচনা শুরু হয়।

অবশ্য ঢাকায় যুক্তরাষ্ট্রের এক কূটনীতিকের দাবি, পিটার হাস ছুটি কাটাতে গিয়েছিলেন। ছুটিতে যাওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে গত মাসের শেষের দিকে অবহিত করেছিলেন মার্কিন রাষ্ট্রদূত। সে জন্যই ২ নভেম্বর পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন পিটার হাস।
 
আরও পড়ুন- নাটোরে মনোনয়ন বঞ্চিতদের রেললাইন অবরোধ
 
পিটার হাস ছুটিতে থাকাকালীন হেলেন লাফার্ভ যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।

 

ইসময়/একে/এমআরএম