সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

অটোরিকশা চালক হত্যাকান্ডে ৫ জনকে গ্রেফতার


আনোয়ার সুলতান, আশুলিয়া, ঢাকা প্রতিনিধি

eshomoy.com || 2023-11-27 21:02:45
অটোরিকশা চালক হত্যাকান্ডে ৫ জনকে গ্রেফতার

সাভারের চাঞ্চল্যকর ও ক্লুলেস অটোরিকশা চালক রমজান আলী (৪৮) হত্যাকান্ডের মূলহোতা রাজুসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪'র সিপিসি-২।

আরও পড়ুন- লোকো মোটিভের ধাক্কায় টেম্পু খাদে, আহত ৩

এর আগে গতকাল রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপর, কেরানীগঞ্জ ও সাভার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- (১) রাজু (৩০), (২) মোঃ মহসিন (৪০), (৩) মোঃ নুর আলম (২৮), (৪) মোঃ ইসমাইল (২০) ও (৫) মোঃ আক্তার (১৯)। গ্রেফতারকৃত আসামীরা সকলেই ভোলা জেলার স্থায়ী বাসিন্দা। তারা রাজধানীর মোহাম্মদপুর, কেরানীগঞ্জ, সাভার, আশুলিয়া ও ধামরাইসহ বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে কৌশলে যাত্রী সেজে অটোরিকশায় উঠে দেশের বিভিন্ন অঞ্চল হতে আসা নিম্নবিত্ত সাধারণ মানুষের আয়ের একমাত্র উৎস অটোরিকশা জোরপূর্বক ছিনিয়ে নেয় এবং চালককে মারধরসহ হত্যা করে নির্জন স্থানে ফেলে রেখে অটোরিকশা ছিনতাই করে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত আসামীরা গত ৮ অক্টোবর সাভারের ভাকুর্তা কাইশারচর এলাকার অটোরিকশা চালক ভিকটিম রমজান আলীকে হত্যার সত্যতা স্বীকার করে। চক্রের মূলহোতা রাজু ও তার সহযোগী ইসমাইল সাভারের হেমায়েতপুর থেকে যাত্রীবেশে ভিকটিমের অটোরিকশায় উঠে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সাভারের ভাকুর্তা কাইশারচর এলাকার নির্জন স্থানে একটি কলা বাগানে নিয়ে অপর সদস্যদের সহযোগিতায় অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করে।

আরও পড়ুন- বড়াইগ্রামে ফিলিং স্টেশনে দাঁড়ানো বাসে আগুন

চালক রমজান আলী আত্নরক্ষার্থে ডাক চিৎকার শুরু করলে গ্রফতারকৃত আসামীরা ভিকটিমের গলায় গামছা পেঁচিয়ে হাত-পা বেঁধে তাকে হত্যা করে। পরে লাশটি ফেলে অটোরিকশা, টাকা পয়সাসহ মোবাইল ফোনটি নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্যকর সৃষ্টি হলে আসামীরা বরিশাল, ভোলাসহ দেশের বিভিন্ন স্থানে আত্নগোপন করে। 

র‍্যাব-৪ জানায়, গত ৮ অক্টোবর সাভারের ভাকুর্তা এলাকায় অটোরিকশা চালক রমজান আলীকে হত্যার পর তার লাশ নির্জন স্থানে ফেলে রেখে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের পরিবার সাভার মডেল থানায় অজ্ঞাত নামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়। এরপরই র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকাল রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর, কেরানীগঞ্জ ও সাভার এলাকায় অভিযান চালিয়ে মুলহোতা রাজুসহ ৫ জনকে গ্রেফতার করে র‍্যাব-৪। 

আরও পড়ুন- পাথরঘাটায় বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

র‍্যাব-৪ সিপিসি-২ কোম্পানী কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, হত্যাকান্ডের পর থেকেই আমরা ছায়া তদন্ত শুরু করি। গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি এই চক্রটি হত্যাকান্ডের সাথে জড়িত। এবং ২৬ নভেম্বর আবারও তারা আরেকটি অটোরিক্সা ছিনতাই করতে যাচ্ছে। পরে অপরাধ সংগঠিত হওয়ার আগেই আমরা অভিযান চালিয়ে প্রথমে একজনকে গ্রেপ্তার করি। পরে তার দেয়া তথ্য মতে বাকিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের সাভার মডেল থানায় হস্তান্তর করা হবে।

 

ইসময়/রআ/এমআরএম