বরগুনার পাথরঘাটায় রাতে ব্যাটমিন্টন খেলার জন্য বিদ্যুতের লাইন ঠিক করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তুহিন (২২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন - দীঘিনালায় ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সেনা জোনের আর্থিক সহায়তা প্রদান
রোববার বিকেলে সাড়ে ৫টার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে বিকেল ৫টার দিকে পাথরঘাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত তুহিন একই এলাকার মো. হারুন-অর রশিদ এর ছেলে। খোঁজ নিয়ে জানা যায়, বিকেলে তার বন্ধুদের নিয়ে ব্যাটমিন্টন খেলার জন্য বিদ্যুতের লাইন ঠিক করতে ছিল। এ সময় অসাবধানতা বসত বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে পরে যান। সাথে সাথেই স্থানীয়রা উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তুহিনক মৃত্যু ঘোষণা করেন।
আরও পরড়ুন - পিকে হালদারকে নিয়ে বেশি আলোচনার পক্ষে না ভারত- পররাষ্ট্র সচিব
এ বিষয়ে পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার জানান, ঘটনা শোনার পরেই পুলিশ পাঠিয়েছি। সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য পাঠানো হবে।
ইসময়/ইমন/এমআরএম