সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

দীঘিনালায় ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সেনা জোনের আর্থিক সহায়তা প্রদান


মো: সোহেল রানা, দীঘিনালা, খাগড়াছড়ি প্রতিনিধি

eshomoy.com || 2023-11-25 21:45:45
দীঘিনালায় ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সেনা জোনের আর্থিক সহায়তা প্রদান

আত্মমানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে অসহায় দুস্থ জনগোষ্ঠী ও ধর্মীয় সামাজিক উৎসব সহযোগীতা প্রদানের কাজ করছে দীঘিনালা জোন।
আজ শনিবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় দীঘিনালা জোন সদরে সেনাবাহিনীর এই সেবামূলক কাজটির সূচনা হয়।

আরও পড়ুন- বাংলাদেশ আওয়ামী ওলামালীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ঘোষণা

দীঘিনালা জোন সদরে দীঘিনালা সর্বজনীন শ্রী শ্রী রাস মহোৎসব পরিচালনা কমিটির সাধারন সম্পাদক কৃষ্ণ দে ও অসহায় গরিব দুস্থ দীঘিনালা ইউপি‘র রাজেন্দ্র কার্বারী পাড়া এলাকার বিশ্ব রঞ্জন ত্রিপুরা, মেরুং ইউপি রশিক নগর এলাকার জবেদা খাতুন, মেরুং ইউপি‘র মধ্য বেতছড়ি গোড়স্থান টিলা এলাকার মিলন মিয়া, বোয়ালখালী ইউপি‘র থানা পাড়া এলাকার মো: তছলিম উদ্দিন, কবাখালী কৃপাপুর এলাকার জমেয়ে চাকমা‘র মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল রুমন পারভেজ পিএসসি।

এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর নাহিদ হাসান পিএসসি, জোন এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মুহাম্মদ শাফী মুস্তফা।

এসময় জোন কমান্ডার লেঃ কর্ণেল রুমন পারভেজ পিএসসি বলেন, ধর্ম যার যার উৎসব সবার এই মর্মে ধর্মীয় ও সামাজিক আনন্দ উৎসব এবং অসহায় গরিব দুস্থদের দীঘিনালা জোনের পক্ষে আর্থিক সহায়তা প্রদান করা হয়।পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নিরলসভাবে কাজ করছে দীঘিনালা জোন। এ ধরনের সহযোগীতা সব সময় অব্যাহত থাকবে।

আরও পড়ুন- সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ ৫ জনের মৃত্যু

আর্থিক সহায়তা পেয়ে জবেদা খাতুন বলেন, জোনের সিও অনেক ভালো আমাকে চিকিৎসা সেবা দিয়েছে। কৃপাপুর এলাকার জমেয়ে চাকমা বলেন, দীঘিনালা জোনের আর্মিরা আমাকে সহায্য দিয়েছে, তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। দীঘিনালা জোন গরিবকে সবসময় সাহায্য করে।


ইসময়/এসআই/এমআরএম