সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

পিকে হালদারকে নিয়ে বেশি আলোচনার পক্ষে না ভারত- পররাষ্ট্র সচিব


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-26 15:36:00
পিকে হালদারকে নিয়ে বেশি আলোচনার পক্ষে না ভারত- পররাষ্ট্র সচিব

আদালতের বিচারাধীন বিষয় হওয়ায় পিকে হালদারকে নিয়ে ভারত বেশি আলোচনা করার পক্ষে না বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

রোববার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক শেষে শুক্রবার দেশে ফেরেন তিনি।

আরও পড়ুন- বুধবার ফের ইসির সঙ্গে ইইউর বৈঠক
 
মাসুদ বিন মোমেন বলেন, বৈঠকে ভারতে আদালতে বিচারধীন গ্লোবাল ইসলামী ব্যাংকের (সাবেক এনআরবি গ্লোবাল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদার নিয়ে আলোচনা হয়েছে। তবে বিষয়টি বিচারধীন হওয়ায় এ প্রসঙ্গে বেশি আলোচনা করতে চায় না ভারত।
 
বৈঠকে পি কে হালদারের বিষয়ে আলোচনা হয়েছে কিনা-জানতে চাইলে তিনি আরও বলেন, পি কে হালদারের ব্যাপারে আমরা বলেছি। কিন্তু তারা বলেছে, এটা একটা সাবজুডিস (বিচারধীন)। তাদের দেশে এটার বিচার প্রক্রিয়া এখনও চলছে, সেজন্য জন্য আমাদের যে অনুরোধ, সেটা তাদের বিচেনায় আছে। যেহেতু সাবজুডিস (বিচারধীন) তারা এটা নিয়ে, বেশি আলোচনা করতে চায় না।

বৈঠকে ভারতে অবস্থানরত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের দেশে ফেরানো নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান পররাষ্ট্রসচিব।
 
শুক্রবার (২৫ নভেম্বর) নয়া দিল্লিতে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক হয়। ঢাকার পক্ষে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এবং দিল্লির পক্ষে দেশটির পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা বৈঠকে নেতৃত্ব দেন। 

আরও পড়ুন- মনোনয়নপ্রত্যাশীদের কড়া নির্দেশনা দিলেন শেখ হাসিনা
 
প্রায় আট মাসের বিরতিতে দ্বিতীয় মেয়াদে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক ছিল এটি।

 

ইসময়/একে/এমআরএম