দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে বৈঠকে বসবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বুধবার (২৯ নভেম্বর) বিকেল ৩টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
রোববার (২৬ নভেম্বর) নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৈঠক করতে চেয়ে গত বুধবার (২২ নভেম্বর) সিইসিকে ই-মেইল করেছিলেন ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। বৈঠকের জন্য সোমবার (২৭ নভেম্বর) সময় চেয়েছিলেন তিনি।
আরও পড়ুন- মনোনয়নপ্রত্যাশীদের কড়া নির্দেশনা দিলেন শেখ হাসিনা
চিঠিতে বলা হয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এ নির্বাচন উপলক্ষে আমরা এরই মধ্যে আপনাদের সঙ্গে তথ্য আদান-প্রদান করেছি। নির্বাচন কমিশনের চলমান এ কাজের জন্য আমরা আপনাদের প্রশংসা করি।
আগামী সপ্তাহে আপনার সঙ্গে বৈঠক করতে আগ্রহ প্রকাশ করছি। ২৭ নভেম্বর বিকলে ৩টায় ইইউ মিশনের প্রধানদের সঙ্গে বৈঠকের সুযোগ করে দেবেন। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া ও আলোচনার জন্য উন্মুখ হয়ে আছি।

তবে ইসি সূত্রে জানা যায়, বেশিরভাগ নির্বাচন কমিশনার বর্তমানে বিভিন্ন জেলায় নির্বাচনী সফরে ঢাকার বাইরে রয়েছেন। এ জন্য ইইউকে ২৭ নভেম্বর সময় দেয়া সম্ভব হয়নি। তাই আগামী ২৯ নভেম্বর তাদের সময় দেয়া হয়েছে।
আরও পড়ুন- সংকট কাটিয়ে ভোটে আসতে পারবে কি বিএনপি?
এর আগে গত ১৮ এপ্রিল আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক করেন ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।
ইসময়/একে/এমআরএম