সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

দীঘিনালায় পার্বত্য শান্তিচুক্তি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শান্তির‍্যালি


মো: সোহেল রানা , দীঘিনালা খাগড়াছড়ি প্রতিনিধি,

eshomoy.com || 2023-12-02 20:44:45
দীঘিনালায় পার্বত্য শান্তিচুক্তি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শান্তির‍্যালি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পার্বত্য শান্তিচুক্তির ২৬তম বছর উদযাপন করা হয়েছে।

আরও পড়ুন - গুরুদাসপুরে টেন রোজ হেলথ কেয়ার হাসপাতালের উদ্বোধন

শনিবার(২ডিসেম্বর) দীঘিনালা জোনের ৪ই বেংগলের  আয়োজনে সকালে উপজেলা লারমা স্কয়ার থেকে সকল স¤প্রদায়ের অংশ গ্রহনে একটি শান্তির‌্যালি ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে দীঘিনালা সেনা জোনের প্রশান্তি ক্যান্টিন এলাকায় গিয়ে শেষ হয়।

পরে সেনা জোন সদরে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি সহ সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা করেন জোন অধিনায়ক লে. কর্ণেল রুমন পারভেজ পিএসসি।

আলোচনায় তিনি বলেন, পার্বত্য শান্তিচুক্তির ২৬ বছর পূর্ণ হয়েছে আজ। বিগত সময়ে পার্বত্য চট্টগ্রামে শান্তি, স¤প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে দীঘিনালা সেনা জোন সবসময় এ অঞ্চলের সকল স¤প্রদায়ের মানুষের শান্তি, নিরাপত্তা ও সহযোগিতা প্রতিষ্ঠার কাজে এগিয়ে এসেছে।

এবং আজও পার্বত্য শান্তিচুক্তির ২৬ বছর পূর্তি উপলক্ষ্যে দীঘিনালা সেনা জোন নানা আয়োজন বাস্তবায়ন করেছে। ভবিষ্যতেও সকলের সহযোগিতায় দীঘিনালা সেনা জোনের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন -  বোয়ালখালীতে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাশেম বলেন, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য শান্তিচুক্তি দিবস স্বাক্ষরিত হয়েছিলো। শান্তিচুক্তির পরবর্তীতে পার্বত্য অঞ্চলে শান্তি, স¤প্রীতির পাশাপাশি ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।

যার দৃষ্টিনন্দন উদাহরণ দীঘিনালায় ব্যাপক উন্নয়ন দৃশ্যমান। এছাড়াও দিবসটি উপলক্ষে দীঘিনালা সেনা জোন কতৃক ১নং কবাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে এবং মানিকছড়ি হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গরীব ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন, ওষুধ বিতরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়। পরিশেষে জোন সদরের স্থানীয় হেডম্যান-কার্বারীদের নিয়ে সম্মেলন করা হয়।

 

ইসময়/ইস/এমআরএম