সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

বোয়ালখালীতে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার


এম মনির চৌধুরী রানা,চট্টগ্রাম বোয়ালখালী প্রতিনিধি

eshomoy.com || 2023-12-02 20:04:15
বোয়ালখালীতে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে শারমিন আকতার (২৩) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

আরও পড়ুন - বাংলাদেশের সংস্কৃতি ও ভালোবাসার টানেই শামিমকে বিয়ে সাইপ্রাস তরুণীর

গত শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে বোয়ালখালী উপজেলার ৬নং পোপাদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আকলিয়া গ্রামের হাকিম মেম্বারের বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত শারমিন আকতার পোপাদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আবদুল হাকিম মেম্বারের বাড়ির আনসার আলীর মেয়ে।

তার একটি ৮ বছরের কন্যা সন্তান রয়েছে। নিহত শারমিন আকতারের বাবা আনসার আলী বলেন, আমার মেয়ের সাথে বোয়ালখালী ০৭ চরণদ্বীপ ইউনিয়নের সৈয়দনগর গ্রামের আবদুল করিমের সাথে বিয়ে হয়েছিলো। 

আরও পড়ুন - বন বিভাগের দেড় একর জমির গাছ কেটে পরিষ্কার, গ্রেফতার ১

আমার মেয়ের সাথে বিয়ে হওয়ার পর আবদুল করিম দ্বিতীয় বিয়ে করে ফেলে। এরপর আমার মেয়ের সাথে জামাইয়ের দূরত্ব বাড়তে থাকে। এক পর্যায়ে আবদুল করিমের সাথে আমার মেয়ের ডিভোর্স হয়। এরপর আমার মেয়ে আবারো বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

স্বামীর নানান অশান্তিই ফাঁসিতে ঝুলে মেয়ের আত্নহত্যার কারণ বলে দাবি করেন তিনি। পোপাদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য বাপ্পা দে জানান, শারমিন বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের প্রবাসী আবদুল করিমের স্ত্রী।

আরও পড়ুন - রাজধানীসহ পার্শ্ববর্তী এলাকায় জরুরী গ্যাস শাট-ডাউন

তাদের সংসারে ৮ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। গত ৯ মাস ধরে শারমিন বাপের বাড়িতে থাকছেন। স্বামীর সাথে শারমিনের একবার ডিভোর্স হয়। এরপর তারা আবারো বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি আরো বলেন, গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতের খাবার খেয়ে সে ঘরের দরজা বন্ধ করে ঘুমাতে যায়। 

শুক্রবার সকাল ১০ টায়ও সে দরজা না খোলায় স্বজনরা দরজার ফাঁক দিয়ে উঁকি দিয়ে জানতে পারেন শারমিন গলায় ফাঁস দিয়েছে। বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম আবু মুসা বলেন, খবর পেয়ে বন্ধ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় শারমিন নামের এক মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, ঝুলন্ত অবস্থা থেকে লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন - নোয়াখালীতে অস্ত্রসহ ১৫ মামলার আসামি গ্রেফতার

সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে বোয়ালখালী থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

ইসময়/ইস/এমআরএম