সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

বন বিভাগের দেড় একর জমির গাছ কেটে পরিষ্কার, গ্রেফতার ১


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-01 19:20:00
বন বিভাগের দেড় একর জমির গাছ কেটে পরিষ্কার, গ্রেফতার ১

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়নে সংরক্ষিত বনের কেওড়া ও গেওয়া গাছ কেটে জমি পরিষ্কার করার সময়ে নুর নবী প্রকাশ মিলন মাঝি (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে উপকূলীয় বন বিভাগের বন কর্মকর্তা। ঘটনাস্থল থেকে বনের গাছ কাটার করাত ও দা উদ্ধার করা হয়।

আরও পড়ুন -  বাগেরহাটে বাসে আগুন,কারন অনুসন্ধানে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে উপজেলার জাহাজমারা ইউনিয়নের চর ইউনুছের হাজির গোপটের পশ্চিমে সংরক্ষিত ম্যানগ্রোভ বাগানে এ ঘটনা ঘটে। গ্রেফতার মিলন মাঝি একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল করিমের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে মিলন মাঝিসহ ৫-৬ জন মিলে জমি দখলের উদ্দেশ্যে ম্যানগ্রোভ বনের প্রায় দেড় একর জমিতে থাকা গেওয়া ও কেওড়া গাছ কেটে পরিষ্কার করার কাজ করছিলেন। বন বিভাগের কর্মীরা এমন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক সেখানে অভিযান পরিচালনা করে মিলন মাঝিকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে। এ সময় তার সঙ্গে থাকা বাকিরা দ্রুত বনের ভেতর পালিয়ে যায়।

আরও পড়ুন - মিঠাপুকুরে ট্রাকের ধাক্কায় (৬) বিজিবি সদস‍্য আহত

এ সময় ঘটনাস্থল থেকে সদ্য কাটা এক ফুট আকারের ৫০০টি গেওয়া গাছের চারা, পাঁচটি কেওড়ার মোথা, ২৯.১৬ ঘনফুট কেওড়া কাঠ, গাছ কাটার দা ও করাত জব্দ করা হয়। এসব গাছের চারা ও কাঠ কাটার ফলে বনবিভাগের প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

জাহাজমারা সদর বিটের বন কর্মকর্তা বোখারী আহমেদ জানান, গ্রেফতার মিলন মাঝিকে হাতিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

 

ইসময়/ইস/এমআরএম