সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

বাংলাদেশের সংস্কৃতি ও ভালোবাসার টানেই শামিমকে বিয়ে সাইপ্রাস তরুণীর


আনোয়ার সুলতান, আশুলিয়া ঢাকা প্রতিনিধি

eshomoy.com || 2023-12-01 19:42:00
বাংলাদেশের সংস্কৃতি ও ভালোবাসার টানেই শামিমকে বিয়ে সাইপ্রাস তরুণীর

 প্রেমের টানে বাংলাদেশে সাইপ্রাসের তরুণী। প্রায় পাঁচ বছরের সম্পর্ক এখন বিয়েতে আবদ্ধ হয়েছে বাংলাদেশের শামিম আহমেদ ও সাইপ্রাসের আন্তিতেলেবান্তু। বিয়েতে খুশি পরিবারের সবাই। এই ঘটনায় এলাকায় উৎসবমূখর পরিবেশ সৃষ্টি হয়েছে। বিদেশি তরুণীকে দেখতে ভীড় জমাচ্ছে এলাকাবাসীরা।

আরও পড়ুন - মিঠাপুকুরে ট্রাকের ধাক্কায় (৬) বিজিবি সদস‍্য আহত

শুক্রবার (০১লা ডিসেম্বর) সাভারের আশুলিয়ার গাজিরচট এলাকার স্থায়ী বাসিন্দা শামিম আহমেদের বাড়িতে দেখা মেলে এই নতুন দম্পতির। কথা হয় তাদের সাথে। গতকাল ৩০ নভেম্বর বিয়ে করেন তারা। এর আগে ২৭ নভেম্বর বাংলাদেশে আসেন আন্তিতেলেবান্তু।

শামিম-আন্তিতেলেবান্তুর সাথে কথা বলে জানা যায়, শামিম ২০১৫ সালে পাড়ি জমিয়েছিলেন সাইপ্রাসে। পড়াশোনার পাশাপাশি নিজের খরচ চালাতে জব নেন সাইপ্রাসের একটি পানশালায়। মেয়েটিও সেখানেই চাকরি করতেন। সেখানেই পরিচয় হয় এই দম্পতির।

পড়াশোনা শেষে চলতি বছরের জুনে দেশে ফিরে আসেন শামিম। সাইপ্রাসে আইনী জটিলতা থাকায় সেখানে বিয়ে না হলেও পারিবারিক সম্মতিতে ২০২১ সালে সেখানেই বাগদান হয় তাদের। বাংলাদেশে আসার আগেই নিজের ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন আন্তিতেলেবান্তু। এরপরেই দেশে এসে মুসলিম আইন অনুযায়ী দুজনে আবদ্ধ হলেন দম্পতি হিসেবে।

আরও পড়ুন -  ভয় দিয়ে নয়, বিনয় দিয়ে জয় 'পলক'

শামিম জানান, পাঁচ বছর আগে ২০১৮ সালের শুরুতেই পরিচয় হয় শামিমের সাথে আন্তিতেলেবান্তুর। পাঁচ বছর সম্পর্কের পর চলতি বছরের ২৭ নভেম্বরে বাংলাদেশে আসেন আন্তিতেলেবান্তু। এরপর গতকাল ৩০ নভেম্বর বিয়েতে আবদ্ধ হয়েছে এই দম্পতি। বিয়েতে স্বামী-স্ত্রী দুজনই বেশ খুশি। পরিবারেও যেনো খুশির কোনো কমতি নেই। 

শামিমের মা বলেন, আমার ছেলের বিয়েতে আমাদের কারও কোনো আপত্তি নেই বরং আমরা খুশি যে আমার ছেলে বিয়ে করেছে।

শামিমের চাঁচি বলেন, এই বিয়েতে পরিবারের সবাই খুশি। ভিন্ন ধর্মের মেয়ে মুসলিম হয়ে আমাদের মতই চলাফেরা করছে এটা খুবই আনন্দের বিষয়। মেয়েটিও এখন মুসলিম।  

ভালোবাসার টানে ভীনদেশী তরুণী নিজের ধর্ম ছেড়ে মুসলিম হয়ে বাংলাদেশের শামিমকে বিয়ে করার আনন্দ ছড়িয়ে পরছে পুরো এলাকায়। এই আনন্দ শামিম ও শামিমের পরিবারের নয়! এই আনন্দ আমাদের সমস্ত বাংলাদেশের মানুষের বলছেন এলাকাবাসী।

 

ইসময়/ইস/এমআরএম