বগুড়া শাজাহানপুরে স্বেচ্ছাসেবী সংগঠন রিয়েল সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি: বার্ষিক সাধারণ সভা ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান ।
আরও পড়ুন -ফরিদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর ) বেলা ১১টায় সমিতি সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে শীতবস্ত্র বিতরণ করেন এসইও এক্সপার্টি বাংলাদেশ লি: ব্যবস্থাপনা পরিচালক মো: মিজানুর রহমান বকুল।

সমিতির সভাপতি মো: মুঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার কাজী ফাতেমা-তুজ-জোহরা,এসইও এক্সপার্টি বাংলাদেশ লি: পরিচালক রাজিয়া সুলতানা,শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ, শাজাহানপুর ইট ভাটা মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম (কাজী নুর)।
আরও পড়ুন -চট্টগ্রামে খবরের কাগজের ব্যুরো অফিস উদ্বোধন
অন্যানের মাঝে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহাদত হোসেন, সাংবাদিক সানোয়ার,সরকার মুক্তা, শাহ আলম,জাকারিয়া,মিজান,শামীম,মাসুম,সবুজ ওমর,ব্যবসায়ী নজরুল,ফরিদ,রেজা প্রমুখ।
স্বেচ্ছাসেবী সংগঠন রিয়েল দেয়া কম্বল হাতে পেয়ে ঠিক এমনি ভাবে মনে আনন্দটি প্রকাশ করেছেন উপজেলার খোট্রাপাড়া ইউনিয়নের দুরুলিয়ি গ্রামের বাসিন্দা আজিরুন বেওয়া বলেন, ঠান্ডা খুব, থাকা যায়না। রিয়েল সমিতি হামাক কম্বল দিছে, আল্ল্যা মঙ্গল করুক। হামি অনেক খুশি হছি।
আরও পড়ুন -চট্টগ্রামে খবরের কাগজের ব্যুরো অফিস উদ্বোধন
শুধু তিনি নয় উপজেলার বিভিন্ন এলাকার শতাধিকজন অসহায়দের মাঝে কম্বল বিতরন সমবায় সমিতিটি। শীতের কম্বল হাতে পেয়ে যেন অনেকটাই খুশি হয়েছেন তারা।
ইসময়/ইস/এমআরএম