সব সময় সব খানে


রবিবার, আগস্ট ২৩, ২০২৬

৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, আগস্ট ২৩, ২০২৬
৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> নকীবদের শপথ গ্রহণ; ফরিদপুরের মুফতি আবু নাসির আইয়ুবীর সাফল্য অর্জন

>> গণভোটের রায় বনাম রাষ্ট্রপতি নির্বাচন: জামায়াতের অবস্থানে কি দ্বিচারিতা?

>> ফুলবাড়ীতে সীমান্তের ১৫ যুবককে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিল বিজিবি

>> সানন্দবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ নারী আটক

>> হাতীবান্ধায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

>> মীরসরাইয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার: বিশেষ সম্মাননা পেলেন ওসি ফরিদা ইয়াসমিন

>> শীত আসার আগেই কাঞ্চনজঙ্ঘার মোহনীয় রূপে মুগ্ধ পর্যটকরা।

>> ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৩ লাখ ৩৬ হাজার টাকার মাদক জব্দ

>> হাতীবান্ধায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

>> ফরিদপুরে ওই যে বর্তমান যুগের লেটেস্ট শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ, জুতা বিতরণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপনি পড়ছেন : জাতীয়

ধামরাইয়ে ইট ভাঙা ট্রলির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২


আনোয়ার সুলতান, সাভার প্রতিনিধি

eshomoy.com || 2023-12-16 15:35:45
ধামরাইয়ে ইট ভাঙা ট্রলির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ঢাকার ধামরাইয়ে ইট ভাঙার ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই উপজেলার কালামপুর এলাকায় ডাবর কারখানা সংলগ্ন ব্রীজের উপরে এই দূর্ঘটনা ঘটে। 

আরও পড়ুন -স্মারক ডাকটিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

এঘটনায় মোঃ জুয়েল (৩২) নামের মোটরসাইকেলের চালক ঘটনাস্থলেই মারা যান। এসময় গুরুতর আহত নাঈম হোসেন (২০)কে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। 

মৃত নাঈম হোসেন ঢাকার ধামরাইয়ের বালিথা গ্রামের ইদ্রিস আলীর ছেলে। ঘটনাস্থলে মারা যাওয়া ব্যক্তি মোঃ জুয়েল একই এলাকার আমর উদ্দিনের ছেলে। 

এবিষয়ে ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ সোহেল রানা জানান, ধামরাইয়ের কালামপুর এলাকার ডাবর কারখানা সংলগ্ন ব্রীজের উপরে ইট ভাঙা ট্রলির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে একজনের মরদেহ উদ্ধার করি।

আরও পড়ুন - নাগরপুরে ধুব‌ড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভা

গুরুতর আহত অপর একজনকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। সেও মারা যায়। তারা ধামরাই থেকে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

গোলড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রলিটি জব্দ করা হয়েছে। টলি চালককে আটকের চেষ্টা চলছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

ইসময়/ইস/এমআরএম